আর্কাইভ
লগইন
হোম
গাজা থেকে ১০ জিম্মি শীঘ্রই মুক্তি পাবে: ডোনাল্ড ট্রাম্প
গাজা থেকে ১০ জিম্মি শীঘ্রই মুক্তি পাবে: ডোনাল্ড ট্রাম্প
দ্য নিউজ ডেস্ক
July 19, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
রমজান মাসে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করবে দখলদার ইসরাইল
রমজান মাসে আল-আকসায় মুসলিমদের প্রবেশ সীমিত করবে দখলদার ইসরাইল
2 ঘন্টা আগে
আসন্ন পবিত্র রমজান মাসে জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশাধিকার সংকুচিত করার পরিকল্পনা নিয়েছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরি আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে রমজান শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে শেখ সাবরি জানান, দখলদার কর্তৃপক্ষ ইবাদতকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ইসরাইলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই জানুয়ারির শুরুতে পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, পবিত্র এই স্থানটিকে ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলাই ইসরাইলি প্রশাসনের মূল লক্ষ্য।
তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
1 দিন আগে
গতকালের নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আজ শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এই বার্তা দেয়। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতিফলন। এই উপলক্ষ্যে বিজয়ী দল বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে
ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে
1 দিন আগে
বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি মেডিকেল প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে তার আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সর্বোচ্চ আদালতে আবেদন করেন ইমরান খান। আবেদনটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট কারাগারে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। আদালতের প্রতিনিধি (অ্যামিকাস কিউরি) হিসেবে সালমান সাফদারকেও মেডিকেল টিমের সঙ্গে থাকতে বলা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল টিম যে প্রতিবেদন জমা দেয়, তাতে বলা হয়— ইমরান খান রক্ত জমাট বাঁধা-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে তার চিকিৎসা শুরু করা হয়। তবে চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি দ্রুত হ্রাস পেতে থাকে। বর্তমানে তার চোখের মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে।