আর্কাইভ
লগইন
হোম
লাইফস্টাইল
চিনির বিকল্প হিসেবে যেসব প্রাকৃতিক মিষ্টি স্বাস্থ্যসম্মত
অতিরিক্ত চিনি ওজন বাড়ায়, ডায়াবেটিস, হৃদরোগ ও হরমোনজনিত সমস্যা ডেকে আনে। তাই এখন স্বাস্থ্য সচেতন মানুষ চিনি কমিয়ে প্রাকৃতিক মিষ্টি ব্যবহার করছেন। স্টেভিয়া স্টেভিয়া উদ্ভিদ থেকে তৈরি এবং ক্যালরিহীন। সাধারণ চিনির তুলনায় অনেক বেশি মিষ্টি হওয়ায় অল্প পরিমাণেই যথেষ্ট। এটি রক্তে শর্করা বাড়ায় না, তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। শুকনো ফল কিশমিশ, খেজুর, ডুমুর প্রাকৃতিকভাবে মিষ্টি। এগুলো ফাইবার, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ শক্তি দেয়।
2026-01-27
স্বাস্থ্যের জন্য হলুদ পানি: প্রাকৃতিক উপকারে ভরপুর
স্বাস্থ্যের জন্য হলুদ পানি: প্রাকৃতিক উপকারে ভরপুর
2026-01-11
সেই প্রাচীনকাল থেকেই ঘরোয়া চিকিৎসায় হলুদের ব্যবহার রয়েছে। শুধু রান্নায় রং ও স্বাদ বাড়াতেই নয়, দেহকে ভেতর থেকে সুস্থ রাখতে এই মসলা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে হলুদ মেশানো পানি পান করা স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত পরিমিত পরিমাণ হলুদ পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে, এমনকি রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী ভূমিকা রাখতে পারে। হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। নিয়মিত হলুদ মেশানো পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে, সংক্রমণ প্রতিরোধে দেহ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে এবং সামগ্রিকভাবে শরীর থাকে বেশি সুস্থ ও সতেজ।