আর্কাইভ
লগইন
হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ২০৬ জন
দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১,১৯১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২০,৩৫২ জন।
$
২২ ক্যা. সোনা৳২৫০১৯৩
Fajr৪:১৮ AM ফজর
Dhuhr১১:৫৮ AM যোহর
Asr৩:২৫ PM আসর
Maghrib৬:২১ PM মাগরিব
Isha৭:৩৯ PM ইশা
Jumma১২:১৩ PM জুমা
বাংলা তারিখ৪ বৈশাখ, ১৪৩৩
আরবি তারিখ২৯ শাওয়াল, ১৪৪৭
সূর্যোদয়৫:৩৬ AM
সূর্যাস্ত৬:২১ PM
জাতীয়
আরও খবর
স্বাস্থ্যমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন
ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জে
1 দিন আগে
 আজ বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
আজ বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
1 দিন আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়,আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এই বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়াও ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার
আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার
2 দিন আগে
বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। এই টিপাইমুখ বাঁধ বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত চালু করেছিল। আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন। এদিন অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর উত্তরের পর স্পিকার ফ্লোর নিয়ে এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী
2 দিন আগে
সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এই লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ করছে। তিনি জানান, এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘পটুয়াখালী জেলার কুয়াকাটা, চট্টগ্রাম জেলার পতেঙ্গা-আনোয়ারা সমুদ্র সৈকতের মৌলিক সুবিধাদি উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
 বাংলাদেশিরা আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন
বাংলাদেশিরা আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন
4 দিন আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার সঙ্গে ব্যবসায়িক ভিসাও চালু করতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আগামী সপ্তাহে ভারতের ভিসা চালু হবে। আজ সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রুটিন বৈঠকের পর সংবাদমাধ্যমকে তিনি এসব তথ্য জানান। হুমায়ূন কবির বলেন, ‘মেডিকেল, বিজনেস ভিসা দ্রুত চালু করার কথা বলা হয়েছে ভারতের সঙ্গে। হয়তো আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।’
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
5 দিন আগে
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। আজ রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণভাবে স্বাগত জানান এবং ১৩তম সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানানোর জন্য ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার এবং ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী দ্বি রাষ্ট্র সমাধান এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থানের কথা পুনরায় উল্লেখ করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করে।
রাজনীতি
আরও খবর
আজ জরুরি বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্য
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসেছে দলগুলোর শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধানসহ দলগুলোর শীর্ষ নেতারা।
1 দিন আগে
ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা
2 দিন আগে
১৪৩৩ বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই শোভাযাত্রাটি করা হয়। এটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। নারী, শিশুসহ বিভিন্ন বয়সের ও পেশার মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। দেশীয় সংস্কৃতির নানা উপাদান যেমন, মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার উপস্থিতি ছিল এতে। বাঙালিয়ানার সাজ-পোশাকে চোখে পড়ার মতো উপস্থিতি ছিল শিশুদের। দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার
গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার
4 দিন আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে যারা অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে। আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে গোলাম পরওয়ার এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। মিয়া গোলাম পরওয়ার বলেন, পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ সকল সংসদ সদস্যদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটি অনেকটা বাকশালি কায়দায় দমনের চেষ্টা। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি।
বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক
বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক
4 দিন আগে
ক্ষমতাসীন দল বিএনপি আত্মঘাতী রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক। তিনি বলেন, এখন বিএনপি যে রাজনীতি করছে, তা আত্মঘাতী রাজনীতি। বিএনপি যে রাজনীতি করছে, তা নৌকার সমর্থকদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা। বিএনপির এই রাজনীতি যদি সফল হয়, তাহলে বিএনপি তার ঘরের ভোট হারাবে, আবার যে ভোটে ক্ষমতায় গেছে, সেটিও হারাবে। এটি হবে বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি। গতকাল রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরে সিটি ড্রিম কনভেনশন মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। খেলাফত মজলিশের আমির বলেন, গণভোটের পক্ষে দেশের ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আইনের ফাঁকফোকর দেখাও—মারপ্যাঁচ! বাঙালি যখন মার শুরু করবে, তখন আইনের মারপ্যাঁচ দিয়ে বাঙালির মার থেকে বাঁচতে পারবে না।
রাজশাহী বিভাগ থেকে মনোনয়ন ফরম নিলেন যারা
রাজশাহী বিভাগ থেকে মনোনয়ন ফরম নিলেন যারা
5 দিন আগে
এদিকে রাজশাহী বিভাগে জাতীয় সংসদে ৩৯টি সংসদীয় আসন রয়েছে। সংসদের প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে রাজশাহী বিভাগের ৩৯ আসনের বিপরীতে ৫টি সংরক্ষিত নারী আসন থাকতে পারে। তবে দ্বাদশ সংসদে রাজশাহী বিভাগের ৩৯ আসনের বিপরীতে মোট ৬ নারীকে সংরক্ষিত সংসদ-সদস্য নির্বাচন করা হয়েছিল। রাজশাহী বিভাগে সংরক্ষিত ৫টি নারী আসনের মধ্যে বিএনপি কয়টি পাবে এবং বিরোধী জামায়াত জোট কয়টি পাবে তা নিয়ে অবশ্য এখনো ভাগাভাগি হয়নি। বিএনপির নারী নেত্রীরা দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করলেও জামায়াতের কারও নাম এখনো প্রকাশ্যে আসেনি।
বাংলাদেশ
আরও খবর
নোয়াখালীর হাতিয়ায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
নোয়াখালী জেলার হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে মোট ৬,৮১৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকালে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তিরা হলেন—নলচিরা এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিলন (২২), কবির উদ্দিনের ছেলে রিয়াজ (২০), কামরুল হাসানের ছেলে স্বপন (২২) এবং সমির উদ্দিনের ছেলে ফয়েল (১৯)।
5 দিন আগে
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
2026-04-09
ঢাকাসহ সারাদেশের জন্য বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (০৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
2026-04-08
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার (০৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়
নোয়াখালীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ৩ ঘণ্টা পর সচল
নোয়াখালীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ৩ ঘণ্টা পর সচল
2026-04-07
নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ায় নির্দিষ্ট সময়ের প্রায় ৩ ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মাইজদীকোর্ট স্টেশন মাস্টার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তিনি আরও জানান, সকাল ৬টায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী স্টেশন (সোনাপুর) থেকে ছেড়ে এসে নোয়াখালীর সীমানা অতিক্রম করার কথা ছিল সকাল সাড়ে ৭টায়। কিন্তু রাতে ঝোড়ো বাতাসের কারণে রেললাইনে গাছ উপড়ে পড়ায় কয়েক ঘণ্টা ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ থাকে।
সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে
সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে
2026-04-05
রাজধানীসহ সারাদেশেই বেড়েছে গরমের দাপট। গত কয়েক দিন ধরে তীব্র গরমের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ রোববার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, আজ টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গরমের দাপট কমবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর
গরমের দাপট কমবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর
2026-04-04
ঢাকাসহ সারাদেশেই বেড়েছে গরমের দাপট। গত কয়েক দিন ধরে তীব্র গরমের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল রোববার থেকে সারাদেশেই কমবে গরমের দাপট। সেই সঙ্গে যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় কমতে পারে। আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সাগরে ধরা পড়া ২০ মণ ওজনের খটক মাছ মাটিচাপা দিলো মঠবাড়িয়া উপজেলা প্রশাসন
সাগরে ধরা পড়া ২০ মণ ওজনের খটক মাছ মাটিচাপা দিলো মঠবাড়িয়া উপজেলা প্রশাসন
2026-04-02
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়া বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর) কেটে বিক্রির সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে তা জব্দ করে মাটি চাপা দিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার (০১ এপ্রিল) বিকেলে মঠবাড়িয়া মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২,০০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন। ‎বিলুপ্তপ্রায় খটক মাছটি বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে জনস্বার্থে মাছটির ওপর হারপিক ঢেলে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতারা পালিয়ে যান।
আন্তর্জাতিক
আরও খবর
এবার হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলো ইরান
এবার হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলো ইরান
1 দিন আগে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পরপরই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। এখন এই প্রণালী আর ইরানের বন্দরগুলোতে নৌ–অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চান। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ?’ মোহসিন রেজাই সতর্ক করে বলেন, ‘আপনাদের জাহাজগুলো (অবরোধ কার্যকর করতে নজরদারি করা মার্কিন জাহাজ) আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে।’
গোলান মালভূমিতে ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
গোলান মালভূমিতে ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
2 দিন আগে
অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরাইলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ইরান আলোচনার টেবিলে না ফিরলেও ‘কিছু যায় আসে না’: ডোনাল্ড ট্রাম্প
ইরান আলোচনার টেবিলে না ফিরলেও ‘কিছু যায় আসে না’: ডোনাল্ড ট্রাম্প
4 দিন আগে
ইরানের আলোচনার টেবিলে ফেরা বা না ফেরা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এমন পরিস্থিতিতে ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, ‘ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না (আই ডোন্ট কেয়ার)। ওরা যদি আলোচনায় না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত।’
অর্থনীতি
আরও খবর
অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়লো
অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়লো
2 দিন আগে
মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৩ এপ্রিল। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনবিআর। এতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতে জনস্বার্থে এই সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কৃষকরা তেলের সমস্যা আর ফেস করছেন না: কৃষিমন্ত্রী
কৃষকরা তেলের সমস্যা আর ফেস করছেন না: কৃষিমন্ত্রী
5 দিন আগে
দেশের চলমান কৃষি মৌসুমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে জানিয়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব দেশের ওপর পড়লেও কৃষি খাতে যাতে এর নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে তেলের সমস্যা কৃষকরা আর ফেস করছেন না। আজ রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষক কার্ড বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আইন-আদালত
আরও খবর
আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
আবু সাঈদ হত্যা মামলার রায়: ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
2026-04-09
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ৩ জনকে যাবজ্জীবন, ৫ জনকে ১০ বছর, ৮ জনকে ৫ বছর ও ১১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরমধ্যে একজনের হাজতবাসকে সাজার মেয়াদ পূর্ণ হয়েছে মর্মে গণ্য করা হবে। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মন্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
খেলাধুলা
আরও খবর
মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে মুজারাবানি
মোস্তাফিজের পরিবর্তে আইপিএলে সুযোগ পেয়ে বিপদে মুজারাবানি
2 দিন আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর চলছে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলার সুযোগ পান বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের উগ্রহিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুত নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। শুধু তাই নয়, এই মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ আইপিএলের চলতি আসরের সম্প্রচার বন্ধ রেখেছে সরকার।
চ্যাম্পিয়ন কোচ আলফাজকে সরালো মোহামেডান স্পোর্টিং ক্লাব
চ্যাম্পিয়ন কোচ আলফাজকে সরালো মোহামেডান স্পোর্টিং ক্লাব
4 দিন আগে
একটি ক্লাব, একটি ইতিহাস, আর সেই ইতিহাসে জড়িয়ে থাকা এক লড়াকু মানুষের নাম আলফাজ আহমেদ। মাত্র এক মৌসুম আগে যার হাত ধরে দীর্ঘ ২৩ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই মানুষটিকেই চলতি মৌসুমের মাঝপথে বিদায় জানালো ক্লাবটি। সাফল্যের উচ্ছ্বাস যেন খুব দ্রুতই হারিয়ে গেল বাস্তবতার কঠিন দেওয়ালে। সবকিছুর সূচনা চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে ২-১ গোলের হারের পর। ম্যাচটিতে শুধু হার ছিল না, ছিল সমালোচনার বিস্ফোরণ। চলতি লিগে ১২ ম্যাচে মাত্র ২টি জয়-এই পরিসংখ্যানই শেষ পর্যন্ত হয়ে উঠলো সিদ্ধান্তের ভিত্তি।
ইরানকে বিশ্বকাপ খেলতে হবে যুক্তরাষ্ট্রের মাটিতেই : ফিফা
ইরানকে বিশ্বকাপ খেলতে হবে যুক্তরাষ্ট্রের মাটিতেই : ফিফা
4 দিন আগে
মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিতর্কই এখন বেশি আলোচনায় ২০২৬ বিশ্বকাপকে ঘিরে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোর ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল ইরান। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে গ্রুপ পর্বের ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেয়। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানান, ফিফা এই প্রস্তাবে সম্মতি দেয়নি। ফিফা জানিয়েছে, লজিস্টিক ও পরিকল্পনাগত কারণে শেষমুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। তাই সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত স্থানেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বিনোদন
আরও খবর
শাহরুখ-সালমানের জন্মদিনে কী উপহার নিয়ে যান অতিথিরা?
বলিউডের তারকাদের জন্মদিন মানেই আড়ম্বরপূর্ণ উদযাপন। এর সঙ্গে বিলাসিতায় মোড়া পার্টি তো থাকেই। এমনটিই সবার ধারণা। তবে বাস্তবে তা নাকি একেবারেই উল্টো। এমনটাই জানালেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাহরুখ খান, সালমান খানের মতো সুপারস্টারদের জন্মদিনের পার্টিতে অতিথিরা সাধারণত কোনও উপহার নিয়ে যান না।
1 দিন আগে
‘বৈশাখে মায়ের সঙ্গে দোকান দিতাম’: তাসনিয়া ফারিণ
‘বৈশাখে মায়ের সঙ্গে দোকান দিতাম’: তাসনিয়া ফারিণ
2 দিন আগে
একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও মডেল, যিনি টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি হলেন তাসনিয়া ফারিণ। তার স্বাভাবিক অভিনয়, মিষ্টি হাসি এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় মুখে পরিণত করেছে। দেশের আলোচিত এই অভিনেত্রী জানালেন পহেলা বৈশাখ এলে মায়ের সঙ্গে মেলায় গিয়ে দোকান দিতেন। বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে মেতে ওঠা এই অভিনেত্রী শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন শহরেও মেলা বসতো। আমি মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম। কখনো মুড়ি-বাতাসা, কখনো স্কুলের বৈশাখী অনুষ্ঠানে আচার বা পিঠা বিক্রি করতাম।’
শিক্ষা
আরও খবর
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু আজ
5 দিন আগে
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। আজ রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে। শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম, বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
2026-04-09
স্কুলের শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারাদেশে নয়।’
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা অধিদপ্তরের
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা অধিদপ্তরের
2026-04-08
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রচনা প্রতিযোগিতার বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানা যায়। চিঠিটি প্রাথমিকের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষা অফিসাররা তার অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই আয়োজন সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
স্বাস্থ্যসেবা
আরও খবর
২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন
২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন
2 দিন আগে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।
ঢাকার বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
ঢাকার বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
5 দিন আগে
ঢাকার বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস। আজ রোববার (১২ এপ্রিল) সকালে বনানীর এরশাদ মাঠে হাম প্রকোপ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ডিএসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
হাম ও হামের উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন রোগী ৯ শতাধিক
হাম ও হামের উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন রোগী ৯ শতাধিক
6 দিন আগে
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়েছেন ৮০ জন। একই সময়ে হাম সন্দেহে একজন এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২,৪৮৯ জন।  
তথ্য-প্রযুক্তি
আরও খবর
লাইফস্টাইল
আরও খবর
ডার্ক চকলেট সাময়িকভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারে!
ডার্ক চকলেট সাময়িকভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারে!
2026-04-06
সাম্প্রতিককালে জাপানের একদল গবেষক জানিয়েছেন, ডার্ক চকলেট মানুষের মস্তিষ্কের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, এটি সাময়িকভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি এবং মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী কারেন্ট রিসার্চ ইন ফুড সায়েন্স-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, চকলেটে থাকা ‘ফ্ল্যাভনল’ নামক বিশেষ যৌগের কারণে এই ইতিবাচক প্রভাব পড়ে। ফ্ল্যাভনল মূলত চকলেটের তিক্ত স্বাদের জন্য দায়ী, তবে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সক্ষম। গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করেছেন। গবেষণায় তারা দেখেছেন, নির্দিষ্ট কাজের প্রশিক্ষণের আগে ফ্ল্যাভনল প্রয়োগ করায় ইঁদুরদের স্মৃতিশক্তি প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়, যার প্রভাব প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। এই সময়ে মস্তিষ্কের স্মৃতি নিয়ন্ত্রণকারী অংশ ‘হিপোক্যাম্পাস’ অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফ্ল্যাভনল মস্তিষ্কের ‘অ্যালার্ম সিস্টেম’ বা ‘লোকাস কোয়েরুলিয়াস’-কে সক্রিয় করে তোলে। এর ফলে ‘নরএপিনেফ্রিন’ নামক রাসায়নিক নিঃসৃত হয়, যা মনোযোগ বৃদ্ধি করতে এবং তথ্য মনে রাখতে সাহায্য করে।
গণমাধ্যম
আরও খবর
একুশে টিভির সাহসী ভূমিকা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে: চিফ হুইপ
একুশে টিভির সাহসী ভূমিকা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারে: চিফ হুইপ
2 দিন আগে
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনেকেই ভূমিকা রেখেছেন তবে একুশে টিভি সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচার করে সাহসী ভূমিকা রেখেছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারস্থ একুশে টিভি ভবনে প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় চিফ হুইপ এসব কথা বলেন। বর্ষপূর্তি অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ডিজেএফবির সভাপতি আরিফুর রহমান, সম্পাদক সাইদ রিপন
ডিজেএফবির সভাপতি আরিফুর রহমান, সম্পাদক সাইদ রিপন
5 দিন আগে
পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি'র) সভাপতি পদে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে হওয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৌলত আকতার মালা ও আবুল কাশেম। নির্বাচনের আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।
অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
2026-03-19
সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নিজের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
পর্যটন
আরও খবর
থাইল্যান্ডে সমুদ্রপাড়ে রাত হলেই জ্বলে ওঠে রহস্যময় আলো!
থাইল্যান্ডে সমুদ্রপাড়ে রাত হলেই জ্বলে ওঠে রহস্যময় আলো!
2026-04-05
থাইল্যান্ডের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত নীল জলরাশি আর রুপালি বালুচর। কিন্তু দিনের আলো ফুরিয়ে সূর্য ডুবলেই সেখানে শুরু হয় এক অন্য রকম মায়ার খেলা। চারদিকে যখন ঘুটঘুটে অন্ধকার, ঠিক তখনই সমুদ্রের ঢেউয়ে জেগে ওঠে রহস্যময় এক নীলাভ আলো! অন্ধকারে ঢেউয়ের সঙ্গে আলোর এই মিতালি দেখলে মনে হয়, আকাশ থেকে বুঝি একমুঠো তারা খসে পড়েছে সাগরের বুকে। বিজ্ঞানের ভাষায় এই জাদুকরি প্রপঞ্চকে বলা হয় ‘বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটন’। তবে পর্যটকদের কাছে এ যেন এক মায়াবী হাতছানি, যার টানে থাইল্যান্ডের নির্জন সৈকতগুলোতে এখন ভিড় বাড়ছে দর্শনার্থীদের।
 পর্যটনের নতুন স্পট লক্ষ্মীপুরের কমলনগর মেঘনার তীর সংরক্ষণ বাঁধ এলাকা
পর্যটনের নতুন স্পট লক্ষ্মীপুরের কমলনগর মেঘনার তীর সংরক্ষণ বাঁধ এলাকা
2026-03-25
একটা সময় যে মেঘনার উত্তাল ঢেউ আর ভাঙন ছিল এই অঞ্চলের মানুষের কাছে অভিশাপ, আজ সেই মেঘনা তীরই হয়ে উঠেছে বিনোদনের এক বিশাল আশীর্বাদ। ঈদুল ফিতরের ছুটিতে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মতিরহাট থেকে রামগতি উপজেলার বয়ারচর পর্যন্ত মেঘনা উপকূলীয় জনপদের কয়েকটি স্পট এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। আধুনিক পার্ক বা সিনেমা হলের অভাব থাকলেও প্রকৃতির অকৃত্রিম সান্নিধ্য পেতে মেঘনার তীরের এসব স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। বিগত কয়েক দশকে মেঘনার ভাঙনে বসতভিটা হারানো মানুষের আর্তনাদ ছিল এই অঞ্চলের নিত্যদিনের খবর। তবে বর্তমান সরকারের নেওয়া ভাঙন রোধ প্রকল্পের আওতায় নির্মিত মেঘনা নদীর অন্ততঃ ৩৭ কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধের এলাকা এখন কেবল সুরক্ষাই দিচ্ছে না, তৈরি করেছে নয়নাভিরাম পর্যটন স্পট।
ঈদের টানা ছুটিতে পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত
ঈদের টানা ছুটিতে পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত
2026-03-24
কক্সবাজার সমুদ্রসৈকত ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির টানা ছুটিতে পর্যটক ও দর্শনার্থীর সমাগমে লোকারণ্য হয়ে উঠেছে। গত শনিবার (ঈদের দিন) রাত থেকে পর্যটক আগমন শুরু হলেও, রোববার সকাল থেকে মূল সমুদ্রসৈকত, বেলাভূমি ও পর্যটনস্পটগুলো মানুষে মানুষের ভিড়ে পূর্ণ হয়ে উঠেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টে  যতদূর চোখ যায়, মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ছুটিতে ৭ লাখের বেশি পর্যটক কক্সবাজারে উপস্থিত থাকবেন এবং কয়েকশ কোটি টাকার বাণিজ্য হবে। গত শনিবার রাত ও রোববার সকালে হালকা বৃষ্টি পর্যটক-দর্শনার্থীদের কিছুটা ভোগান্তিতে ফেললেও সাগরপ্রেমীরা থেমে থাকেননি।
প্রবাস
আরও খবর
ফ্রান্সে এমসি ইনস্টিটিউটের সুধী সমাবেশ
ফ্রান্সে এমসি ইনস্টিটিউটের সুধী সমাবেশ
2 দিন আগে
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরতে মাল্টি কালচারাল (এমসি) ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে এই সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু
লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু
2026-04-08
উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলার মো. জহিরুল আকন (২৫)। দীর্ঘ কয়েক মাস লিবিয়ার গেমঘরে দালাল চক্রের অমানবিক নির্যাতনে তিনি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত জহিরুল আকন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধূয়াসার গ্রামের শামসুল হক আকনের ছেলে। পরিবারের একমাত্র ভরসা জহিরুলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার স্বজনরা। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে জহিরুলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। পরিবার জানায়, ডাসার উপজেলার তারক দাস ও জাকির মাতুব্বর নামে দুইজন আদম ব্যবসায়ী অল্প টাকার বিনিময়ে লিবিয়া হয়ে সাগর পথে ইতালি লোক পাঠান। এ কথা জেনে তাদের প্রলোভনে সাড়া দিয়ে জহিরুল অবৈধ পথে ইতালি যেতে রাজি হন। তাই জহিরুল প্রথমে ২৫ লাখ টাকা দেন। পরে জহিরুলকে ইতালি নেওয়ার কথা বলে প্রায় পাঁচ মাস আগে লিবিয়া নিয়ে যায় দালালরা।
জব কর্ণার
আরও খবর