আর্কাইভ
লগইন
হোম
আন্তর্জাতিক
এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি দিলো হুথিরা
ইয়েমেনের হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তাহলে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা খুলতে সক্ষম হবে না।’
10 ঘন্টা আগে
ইরান আলোচনার টেবিলে না ফিরলেও ‘কিছু যায় আসে না’: ডোনাল্ড ট্রাম্প
ইরান আলোচনার টেবিলে না ফিরলেও ‘কিছু যায় আসে না’: ডোনাল্ড ট্রাম্প
6 দিন আগে
ইরানের আলোচনার টেবিলে ফেরা বা না ফেরা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এমন পরিস্থিতিতে ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, ‘ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না (আই ডোন্ট কেয়ার)। ওরা যদি আলোচনায় না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত।’
হরমুজ প্রণালী নিয়ে ১০ দিনে ১৮০ ডিগ্রি উল্টে গেলেন ডোনাল্ড ট্রাম্প
হরমুজ প্রণালী নিয়ে ১০ দিনে ১৮০ ডিগ্রি উল্টে গেলেন ডোনাল্ড ট্রাম্প
2026-04-12
হরমুজ প্রণালী ইসলামাবাদ আলোচনার সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। কিন্তু এই প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের আসল অবস্থান কী, সেটাই এখন পরিষ্কার নয়। ওয়াশিংটন থেকে সাংবাদিক মাইক হান্না এই মন্তব্য করেছেন। মাত্র ১০ দিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই প্রণালী নিয়ে পুরোপুরি বিপরীত দুটি কথা বলেছেন। একবার তিনি বলেছেন, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসে না। সেখান দিয়ে যে তেল যায় তা ওয়াশিংটনের দরকার নেই। অন্য দেশগুলোই এই প্রণালী পাহারা দিক এবং ইরানের সাথে সমস্যা মেটাক। কিন্তু কিছুদিন পরেই তিনি ১৮০ ডিগ্রি উল্টে গেলেন। তিনি বললেন, হরমুজ প্রণালী খোলা রাখাটাই মার্কিন দাবির কেন্দ্রে আছে। প্রণালী না খুললে কোনো আলোচনাই হবে না।