আর্কাইভ
লগইন
হোম
স্বর্ণের দাম আবারও বাড়লো: ভরি ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা
স্বর্ণের দাম আবারও বাড়লো: ভরি ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা
দ্য নিউজ ডেস্ক
March 11, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অনলাইনে সারাবছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান
অনলাইনে সারাবছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান
5 ঘন্টা আগে
আগামী অর্থবছর থেকে সারাবছরই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বছরের নির্ধারিত সময়ে জমা দিলে দেওয়া হবে বিশেষ সুবিধা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এই তথ্য জানান। বর্তমানে জুন শেষে থেকে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয়। চলতি বছর সময় বাড়িয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। এই শেষ দিনেই সারাবছর রিটার্ন জমা দেওয়ার সুযোগের ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ প্রণোদনা পাবেন। আগে নির্ধারিত সময় পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হতো এবং বিভিন্ন ক্ষেত্রে কর রিবেট সুবিধা বাতিল হয়ে যেত।
সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম: ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকা
সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম: ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকা
1 দিন আগে
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রূপার দাম বাড়ানো হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪,৪৩২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪,১৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩,৬১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২,৯১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৪৬ টাকা।
৭ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা
৭ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা
3 দিন আগে
এবার দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার (২৮ মার্চ) সকালে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এই নতুন দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পূর্বে, সবশেষ গতকাল শুক্রবার (২৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা ৭ম দফা স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে ৬,৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।