আর্কাইভ
লগইন
হোম
তেজাবি স্বর্ণের
স্বর্ণের দামে বড় পতন: ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা
ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। অবশ্য গত দুইদিনে দুইবার দাম বেড়েছিল মূল্যবান ধাতুটির। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এবার ভরিতে ৪,৪৩২ টাকা কমিয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারিত হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
2 দিন আগে
স্বর্ণের দাম আবারও বাড়লো: ভরি ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা
স্বর্ণের দাম আবারও বাড়লো: ভরি ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা
2026-03-11
টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ২ হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বুধবার (১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম: প্রতি ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম: প্রতি ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
2026-03-10
একটানা দুই দফা দাম কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা ধরা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।