আর্কাইভ
লগইন
হোম
২২ ক্যারেট
এবার বাড়লো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এর পূর্বে সবশেষ গত বৃহস্পতিবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
5 দিন আগে
আবারও কমলো সোনার দাম: ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
আবারও কমলো সোনার দাম: ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
2026-03-14
দেশের স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রূপার দাম কমানো হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।  এদিন বাজুস স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় ২,৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২৫০৭ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।