আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তানের সাথে সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
পাকিস্তানের সাথে সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
দ্য নিউজ ডেস্ক
March 16, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যাদের পরামর্শে সেই রিভিউ নেয় বাংলাদেশ, জানালেন মিরাজ
যাদের পরামর্শে সেই রিভিউ নেয় বাংলাদেশ, জানালেন মিরাজ
44 মিনিট আগে
বাংলাদেশ শেষ মুহূর্তের নাটকীয় রিভিউ নিয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে গেছে মেহেদী হাসান মিরাজের দল। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। এই ম্যাচের শেষ দিকে পাকিস্তানের ২ বলে ১২ রান দরকার ছিল। রিশাদ হোসেনের একটি বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যায়। শাহিন শাহ আফ্রিদি বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি। আম্পায়ার ওয়াইড সংকেত করেন। এই মুহূর্তে বাংলাদেশ একটি চালাক কৌশল বেছে নেয়। এলবিডব্লিউ না হলেও রিভিউ নেন মিরাজ। উদ্দেশ্য ছিল, বল ব্যাটে লেগে থাকলে ওয়াইড আর ওয়াইড থাকবে না। রিপ্লেতে নিশ্চিত হয় বল আফ্রিদির ব্যাটের কিনারায় লেগেছিল। ওয়াইডের সিদ্ধান্ত পাল্টে যায়। উইকেট না পড়লেও ওই একটি রান বাতিল হওয়া বাংলাদেশের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
কাল সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কাল সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
21 ঘন্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আজ রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বাসসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরের দিকে রওনা হবেন। এদিকে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।’ নীলফামারী জেলার সৈয়দপুরের রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার সকাল ৯টায় বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন। সেখানে থেকে দিনাজপুরের দিকে রওনা হবেন।
আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
21 ঘন্টা আগে
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত ২০ নভেম্বর ঐ রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এলো শুরুটা হয়েছিল ৯০-এর দশকে বিএনপি ক্ষমতায় থাকাকালে। তখন একটি আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ওঠে। ১৯৯৬ সালে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের দাবির মুখে সংবিধানের ১৩তম সংশোধনী হিসেবে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করা হয়। ঐ বছরের ২৭ মার্চ সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন ঘটে। এই বিধান অনুসরণ করে ১৯৯৬ সালে সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যে নির্বাচনগুলো নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অগণতান্ত্রিক ও সংবিধানবহির্ভূত উল্লেখ করে আইনজীবী এম. সলিমউল্লাহসহ ৩ আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। শুনানির পর ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ ২০০৪ সালের ০৪ আগস্ট রায় দেন।
ঈদের আগে সংসদের শেষ বৈঠক আজ শুরু
ঈদের আগে সংসদের শেষ বৈঠক আজ শুরু
1 দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শুরু হওয়া এদিনের বৈঠকের কার্যসূচিতে প্রশ্নোত্তর এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিস নিষ্পত্তির বিষয় রয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব এবং এই প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। আজ রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে—প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর (মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়)। জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।