যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ থাকবে: আইআরজিসি
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে।
তাদের দাবি, কিছু জাহাজ চলাচল করলেও যুক্তরাষ্ট্র এখনো ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। এ কারণে প্রণালীর দিকে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চালু থাকবে।