আর্কাইভ
লগইন
হোম
প্রেসিডেন্ট
এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি দিলো হুথিরা
ইয়েমেনের হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তাহলে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার। বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা খুলতে সক্ষম হবে না।’
5 দিন আগে
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলো যুক্তরাষ্ট্র, ১০ লাখ ডলারে মিলবে নাগরিকত্ব
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলো যুক্তরাষ্ট্র, ১০ লাখ ডলারে মিলবে নাগরিকত্ব
2025-12-11
ধনাঢ্য বিদেশি যারা কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারবেন, তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে, এমন ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। গতকাল বুধবার ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
2025-11-16
মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে। গত ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল।