আর্কাইভ
লগইন
হোম
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন যেসকল তারকা
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন যেসকল তারকা
দ্য নিউজ ডেস্ক
April 12, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি
বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি
18 ঘন্টা আগে
চলতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি। আজ শনিবার (১১ এপ্রিল) দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিঁথি। এই বিষয়ে সিঁথি বলেন, আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো। গত ২০২৪ সালের আগস্টে শাহবাগ থানায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন ফারজানা সিঁথি। জানা গেছে, ফারজানা সিঁথির স্থায়ী নিবাস যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আলোচনায় সালমানের ছেঁড়া জুতা, দাম প্রায় ২ লাখ টাকা!
আলোচনায় সালমানের ছেঁড়া জুতা, দাম প্রায় ২ লাখ টাকা!
2 দিন আগে
সম্প্রতি বলিউড ভাইজান অভিনেতা সালমান খানের একটি লুক ভাইরাল হয়। সেখানে ছেঁড়া জুতা পায়ে দেখা যায় এই অভিনেতাকে। যা নিয়ে সামাজিকমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে। শত শত কোটি টাকার মালিক সালমান খানের পায়ে এমন ছেঁড়া জুতা দেখে বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের। প্রশ্ন উঠেছে, সত্যি কি ফাটা, ছেঁড়া জুতা পরে বাইরে বেরিয়েছেন এই তারকা অভিনেতা? সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, স্পেনের বিলাসবহুল জুতার ব্র্যান্ড ব্যালেনসিয়াগা সালমানের জুতা জোড়া তৈরি করেছে। এই বুটগুলো ব্র্যান্ডটির ‘ডিস্ট্রেসড কাউবয়’ কালেকশনের অংশ, যা ইচ্ছাকৃতভাবে জীর্ণ ও রাগেড লুক দেওয়া হয়। ফ্যাশন জগতে এটি এখন জনপ্রিয় একটি ট্রেন্ড। জানা গেছে, এসব বুটের দাম ১.২ থেকে ১.৫ লাখ রুপি হয়ে থাকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা (অর্থাৎ ২ লাখের কাছাকাছি)।