প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে শিল্পী কনকচাঁপার আবেগঘন বার্তা
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
স্ট্যাটাসে কনকচাঁপা লেখেন, আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী, সমৃদ্ধ রাখুন। আমীন।