আর্কাইভ
লগইন
হোম
কণ্ঠশিল্পী
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন যেসকল তারকা
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। জানা যায়, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আর রিজিয়া পারভীন নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।
2026-04-12
মমতাজকে হত্যাসহ দুই মামলায় গ্রেফতার দেখানো হলো
মমতাজকে হত্যাসহ দুই মামলায় গ্রেফতার দেখানো হলো
2025-07-24
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ গ্রেফতার দেখানোর আবেদন মন্জুর করেন। এরপরই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এইদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর এরমধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূইয়া ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মন্জুর করেন।
‘সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল’: আঁখি আলমগীর
‘সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল’: আঁখি আলমগীর
2025-06-18
সমগ্র ভারতের বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তীর দারুণ ভক্ত বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এমনটা জানালেন কণ্ঠশিল্পী নিজেই। এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেন, ছোটবেলায় আমার খুবই পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী ও টম ক্রুজ। এখনো পছন্দ। তবে দুই জনকে দুই রকমের পছন্দ আমার। আঁখি বলেন, মিঠুন চক্রবর্তী যখন বাংলাদেশে আসেন তখন আমি বেশ ছোট ছিলাম। ঢাকা ক্লাবে তার সম্মানে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললো। আমরা তো সব রেডি। আব্বুও রেডি। কিন্তু হঠাৎ আব্বুর কোন মুভির ডিরেক্টর বাসায় এসে বললেন পরদিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনি স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই আমাদের মিঠুন দর্শন আর হয়নি। সেইদিন আমার ভীষণ মন খারাপ হয়েছিল। কান্নাও করেছিলাম অনেক।