আর্কাইভ
লগইন
হোম
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াত সেক্রেটারি জেনারেল
ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াত সেক্রেটারি জেনারেল
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ০৭, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান
9 ঘন্টা আগে
গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আলোচনার কড়া জবাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, সংসদ সদস্য পার্থ বেশ কিছু ফায়ার করেছেন কিন্তু তার কথার ব্যাক ফায়ার হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় এই কথা বলেন ডা. শফিকুর রহমান। এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলকে প্রশ্ন করে বলেন, কেন তারা (৫ আগস্টের পর) অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করলেন না।
নোয়াখালীর হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল
নোয়াখালীর হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল
11 ঘন্টা আগে
জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যে ভুয়া ধর্ষণের প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে ব্যানার সম্বলিত বিক্ষোভ ও ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এই ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক।
অনলাইনে সারাবছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান
অনলাইনে সারাবছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে: এনবিআর চেয়ারম্যান
1 দিন আগে
আগামী অর্থবছর থেকে সারাবছরই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বছরের নির্ধারিত সময়ে জমা দিলে দেওয়া হবে বিশেষ সুবিধা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এই তথ্য জানান। বর্তমানে জুন শেষে থেকে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয়। চলতি বছর সময় বাড়িয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। এই শেষ দিনেই সারাবছর রিটার্ন জমা দেওয়ার সুযোগের ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ প্রণোদনা পাবেন। আগে নির্ধারিত সময় পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হতো এবং বিভিন্ন ক্ষেত্রে কর রিবেট সুবিধা বাতিল হয়ে যেত।