আর্কাইভ
লগইন
হোম
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
দ্য নিউজ ডেস্ক
মার্চ ০২, ২০২৬
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
 ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩ নেতা
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩ নেতা
1 দিন আগে
এবার বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব করেছে সরকারি দল বিএনপি। জাতীয় সংসদের সম্মানের ঐ পদের আলোচনায় উঠে এসেছে জামায়াতের তিন নেতার নাম। খোঁজ নিয়ে জানা যায়, জামায়াতের একজন নায়েবে আমির এবং দুইজন আইনজীবী সংসদ-সদস্যের নাম এখন আলোচনার শীর্ষে রয়েছে। যদিও এ প্রশ্নে দলীয়ভাবে জামায়াত এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরপরই আলোচনায় আসে। কারণ জুলাই সনদের অঙ্গীকারের মধ্যে বিষয়টি উল্লেখ ছিল। কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে আলোচনা না থাকলেও গতকাল সোমবার (০২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বিষয়টি সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতে গণঅধিকার পরিষদের শোক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতে গণঅধিকার পরিষদের শোক
2 দিন আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ এই নেতার নিহতের ঘটনায় শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। এক শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, দীর্ঘ সময় ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব প্রদান করে দেশটির রাজনৈতিক, আদর্শিক ও ধর্মীয় কাঠামো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার দৃঢ় অবস্থান, নীতি-আদর্শের প্রতি অবিচলতা এবং দূরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল। শোকবার্তায় আরও বলা হয়, তার শাহাদত ইরানের জনগণের জন্য গভীর শোকের বিষয় এবং মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকাবহ মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার, ইরানের সরকার ও জনগণ এবং বিশ্বব্যাপী তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা এবং হামলায় ইরানের সামরিক ও বেসামরিক সাধারণ জনগণের মৃত্যুতে শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। এছাড়াও নেতারা চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে উভয়পক্ষকে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।