আর্কাইভ
লগইন
হোম
গণঅধিকার পরিষদ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতে গণঅধিকার পরিষদের শোক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ এই নেতার নিহতের ঘটনায় শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। এক শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, দীর্ঘ সময় ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব প্রদান করে দেশটির রাজনৈতিক, আদর্শিক ও ধর্মীয় কাঠামো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার দৃঢ় অবস্থান, নীতি-আদর্শের প্রতি অবিচলতা এবং দূরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল। শোকবার্তায় আরও বলা হয়, তার শাহাদত ইরানের জনগণের জন্য গভীর শোকের বিষয় এবং মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকাবহ মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার, ইরানের সরকার ও জনগণ এবং বিশ্বব্যাপী তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা এবং হামলায় ইরানের সামরিক ও বেসামরিক সাধারণ জনগণের মৃত্যুতে শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। এছাড়াও নেতারা চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে উভয়পক্ষকে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
2026-03-02
আসিফ মাহমুদ কি গণঅধিকার পরিষদে যোগ দিবেন, যা জানা গেল
আসিফ মাহমুদ কি গণঅধিকার পরিষদে যোগ দিবেন, যা জানা গেল
2025-12-11
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে গতকাল পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মূলতঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতেই তিনি সরকার থেকে সরে দাঁড়িয়েছেন।তিনি কোন দলে যোগ দিচ্ছেন-সেটি নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহলের শেষ নেই। আসিফের বন্ধু ও শুভকাঙক্ষীর তরুণদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) রয়েছেন। আবার তার অগ্রজ ও বন্ধুদের মধ্যে কেউ কেউ গণঅধিকার পরিষদেও রয়েছেন। এমতাবস্থায় রাজনৈতিক মহলে গুঞ্জন আসিফ এই দুটি দলের একটিকে বেছে নেবেন। যদিও গতকাল পদত্যাগের আগের সংবাদ সম্মেলনে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি আসিফ।
অল্পের জন্য ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান
অল্পের জন্য ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন রাশেদ খান
2025-12-03
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। আর জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়াও আদায় করেছেন। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’