আর্কাইভ
লগইন
হোম
নুরুল হক নুর
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতে গণঅধিকার পরিষদের শোক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ এই নেতার নিহতের ঘটনায় শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। এক শোকবার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, দীর্ঘ সময় ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নেতৃত্ব প্রদান করে দেশটির রাজনৈতিক, আদর্শিক ও ধর্মীয় কাঠামো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার দৃঢ় অবস্থান, নীতি-আদর্শের প্রতি অবিচলতা এবং দূরদর্শী নেতৃত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে এক প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল। শোকবার্তায় আরও বলা হয়, তার শাহাদত ইরানের জনগণের জন্য গভীর শোকের বিষয় এবং মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকাবহ মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার, ইরানের সরকার ও জনগণ এবং বিশ্বব্যাপী তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা এবং হামলায় ইরানের সামরিক ও বেসামরিক সাধারণ জনগণের মৃত্যুতে শোক প্রকাশ করছে গণঅধিকার পরিষদ। এছাড়াও নেতারা চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনে উভয়পক্ষকে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
1 দিন আগে
নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থার আল্টিমেটাম
নুরের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থার আল্টিমেটাম
2025-09-14
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকার দৃশ্যমান কোনো অ্যাকশন না নেওয়ায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। এরমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি করেছেন তারা।আর তা না হলে ৪৮ ঘণ্টা পর যমুনা বা সচিবালয় ঘেরাও কর্মসূচি আসতে পারে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখানে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, ‘আজ নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে হঠাৎ নতুন জটিলতা দেখা দেওয়ায় রাতেই তার বেশকিছু পরীক্ষা করা হয়। পরীক্ষায় কিছু সমস্যা খুঁজে পাওয়ায় তাকে আজ রিলিজ দেওয়া হচ্ছে না। ’ তিনি আরও বলেন, ‘নুরের নাকের ভাঙা হাড়ে জটিলতা রয়েছে। চোয়ালের ভাঙা হাড় ফাঁকা হয়ে রয়েছে। এছাড়া লিভারে জটিলতা রয়েছে।’