আর্কাইভ
লগইন
হোম
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া-চীনের সম্পর্ক: পুতিন
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রাশিয়া-চীনের সম্পর্ক: পুতিন
দ্য নিউজ ডেস্ক
August 31, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বেসরকারী খাতে সার আমদানির বিরোধীতা করে ভেজাল ও নিম্নমানের সার সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুমতি
বেসরকারী খাতে সার আমদানির বিরোধীতা করে ভেজাল ও নিম্নমানের সার সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুমতি
3 ঘন্টা আগে
বেসরকারী খাতে সার আমদানির বিরোধিতা করে কৃষি মন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে স্বয়ং কৃষিমন্ত্রীর একান্ত সচিব (সংযুক্ত) ও কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। কৃষিমন্ত্রীর দায়িত্বভার গ্রহনের পর সার সংক্রান্ত বিষয়ে বুঝে উঠার আগেই তড়িগড়ি করে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এবারও চীন থেকে ৪ লক্ষ ৪০ হাজার মেক্ট্রিক টন নন ইউরিয়া সার আমদানির জন্য চীনের ভেজাল ও নিম্নমানের সার সরবরাহকারী বেসরকারি সেই প্রতিষ্ঠান বানিয়া ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডকে জিটুজির নামে চায়না থেকে সার আমদানির চুক্তি অনুমোদন করে দিয়েছে কৃষিমন্ত্রীর একান্ত সচিব (সংযুক্ত) ও কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। কৃষিমন্ত্রীর অজান্তে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে বিগত বছরের মতো এবারও বেসরকারী খাতে সার আমদানীর বিরোধীতা করে জিটুজির নামে চীন থেকে ভেজাল ও নিম্নমানের সার আমদানির অনুমতিপত্র অনুমোদন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) পাঠিয়েছে কৃষি মন্ত্রনালয়ের এই প্রভাবশালী মহল।
পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি
পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি
5 ঘন্টা আগে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এই কথা জানান তিনি। গত শনিবার (০৪ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সময় এরদোগান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন।
পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
6 ঘন্টা আগে
৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরান ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ০৫ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক র‍্যাচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে দুই থেকে তিন সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তা কি এখনো বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প ঐ হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘প্রতিদিন তাদের (ইরানের) আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি।’ ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেন।
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
1 দিন আগে
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’ প্রায় ৩ মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’ জ্বালানি তেল আমদানি ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’