আর্কাইভ
লগইন
হোম
রাশিয়া
ইরানের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষ্যে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবেলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে।
5 ঘন্টা আগে
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
2025-11-12
অস্থিতিশীল চলমান পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আলেকসান্দার ভুচিচ বলেন, ‘ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়—সবাই এর (যুদ্ধের) জন্য প্রস্তুতি নিচ্ছে।’ 
ট্রাম্পকে ভয় পাই না: ভলোদিমির জেলেনস্কি
ট্রাম্পকে ভয় পাই না: ভলোদিমির জেলেনস্কি
2025-11-11
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই।’ সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল। তার ভাষায়, ‘তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই... আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?’ তিনি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ‘বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের’ ভিত্তিতে গড়ে উঠেছে।