আর্কাইভ
লগইন
হোম
চীন
বেসরকারী খাতে সার আমদানির বিরোধীতা করে ভেজাল ও নিম্নমানের সার সরবরাহকারী প্রতিষ্ঠানকে অনুমতি
বেসরকারী খাতে সার আমদানির বিরোধিতা করে কৃষি মন্ত্রীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে স্বয়ং কৃষিমন্ত্রীর একান্ত সচিব (সংযুক্ত) ও কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। কৃষিমন্ত্রীর দায়িত্বভার গ্রহনের পর সার সংক্রান্ত বিষয়ে বুঝে উঠার আগেই তড়িগড়ি করে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এবারও চীন থেকে ৪ লক্ষ ৪০ হাজার মেক্ট্রিক টন নন ইউরিয়া সার আমদানির জন্য চীনের ভেজাল ও নিম্নমানের সার সরবরাহকারী বেসরকারি সেই প্রতিষ্ঠান বানিয়া ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডকে জিটুজির নামে চায়না থেকে সার আমদানির চুক্তি অনুমোদন করে দিয়েছে কৃষিমন্ত্রীর একান্ত সচিব (সংযুক্ত) ও কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলম। কৃষিমন্ত্রীর অজান্তে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে বিগত বছরের মতো এবারও বেসরকারী খাতে সার আমদানীর বিরোধীতা করে জিটুজির নামে চীন থেকে ভেজাল ও নিম্নমানের সার আমদানির অনুমতিপত্র অনুমোদন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) পাঠিয়েছে কৃষি মন্ত্রনালয়ের এই প্রভাবশালী মহল।
6 দিন আগে
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন
2026-02-13
সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) শুভেচ্ছা জানিয়েছে চীন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই শুভেচ্ছাবার্তা দেয় ঢাকার চীনা দূতাবাস। এতে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র
2026-01-24
মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতি ৪ বছর অন্তর প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চীন এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত ৩৪ পৃষ্ঠার এই জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন আমেরিকানদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করে এসেছে। নতুন এই কৌশলে মার্কিন মিত্রদের জন্য একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পেন্টাগন স্পষ্ট করেছে যে এখন থেকে মিত্র দেশগুলোকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার পরিমাণ হবে সীমিত। ইউরোপের মতো মিত্রদের পরামর্শ দেওয়া হয়েছে, তাদের জন্য বড় হুমকি কিন্তু আমেরিকার জন্য কম উদ্বেগের এমন বিষয়গুলোতে যেন তারা নিজেরাই নেতৃত্ব দেয়।
যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নিতে চায় গ্রীনল্যান্ড
যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নিতে চায় গ্রীনল্যান্ড
2026-01-14
গ্রীনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের টানাপোড়েনের মধ্যে দ্ব্যর্থহীনভাবে অবস্থান জানালেন গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব।’ ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে কোপেনহেগেনে এক যৌথ সংবাদ সম্মেলনে নিলসেন এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রীনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নতুন করে সামনে আনার পর এটিই গ্রীনল্যান্ডের কোনো শীর্ষ প্রতিনিধির সবচেয়ে শক্ত অবস্থান বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির।