আর্কাইভ
লগইন
হোম
সবজি
সবজি চাষে উচ্ছ্বাস প্রকাশ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে তার একটি নিজস্ব জগৎ রয়েছে, যেখানে তিনি ভীষণ সাধারণ আর প্রকৃতির অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা না হলেও, প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি। এবার সেই ভালোবাসারই এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। বরাবরই তিনি নিজের ব্যক্তিগত বাগান নিয়ে শৌখিন। এবার সেই বাগানের সতেজ সবজি ও ফল তোলার এক আনন্দঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এই তারকা।
2026-03-25
যেসব খাবার খেলে দূর হবে প্রোটিন ও ফাইবারের ঘাটতি
যেসব খাবার খেলে দূর হবে প্রোটিন ও ফাইবারের ঘাটতি
2025-10-12
একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রতি কেজি দেহের ওজনে ১ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। সেই মোতাবেক ব্যক্তির ওজন যদি ৮০ কেজি হয়, তাহলে ৮০ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। আবার একজন প্রাপ্তবয়স্কের দিনে অন্তত ৩০-৩৫ গ্রাম ফাইবার খাওয়া উচিত। আমাদের শরীরে প্রতিদিন কি প্রোটিন ও ফাইবার প্রবেশ করছে? হয়তো না। আমাদের শরীর ঠিক রাখতে প্রতিদিনের ডায়েটে প্রোটিনের পেছনে দৌড়াতে হচ্ছে। কিন্তু প্রোটিনের পেছনে দৌড়াতে গিয়ে অনেকেই ফাইবারকে গুরুত্ব দিতে পারেন না। অথচ পেটের সার্বিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি রক্তে শর্করা, কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফাইবার। তবে প্রোটিনের চাহিদা মিটিয়েও ফাইবারের ঘাটতি সম্পন্ন করা যায়। এমন কিছু খাবার রয়েছে, যা একইসঙ্গে প্রোটিন ও ফাইবারের চাহিদা পূরণ করতে পারে। এই যেমন- মসুর ডাল, ছোলা, কালো মোটর, রাজমা, মোটর ডাল প্রোটিন এবং ফাইবারের উৎস। চিয়া, তিসি, সূর্যমুখীর বীজ এবং বাদাম, আখরোট, কাঠবাদামের মধ্যেও প্রোটিন ও ফাইবার থাকে। এই খাবারগুলো কোনো সালাদের সঙ্গে খাওয়া যেতে পারে। আবার স্ন্যাক হিসেবেও এ খাবারগুলো খাওয়া যায়।
ফ্যাটি লিভার যে ৫ শাক-সবজিতে প্রতিরোধ করা সম্ভব
ফ্যাটি লিভার যে ৫ শাক-সবজিতে প্রতিরোধ করা সম্ভব
2025-10-04
আমাদের সমাজে বর্তমানে ফ্যাটি লিভার একটি কমন সমস্যা। অনেকটা নীরবেই লিভারকে অকেজো করে দেয় এই অসুখ। অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজনের কারণে অনেকেই ফ্যাটি লিভারে আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার ধরা পড়লে দ্রুত প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নির্দিষ্ট সবজির মিশ্রণ লিভারের চর্বি জমা কমাতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে। শাক-সবজিতে গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিনের মাধ্যমে লিভারকে রক্ষা করে। এখানে ৫টি শাক ও সবজির কথা বলা হলো, যা কার্যকরভাবে ফ্যাটি লিভার রোগ দূরে রাখতে কাজ করে। দয়া করে মনে রাখবেন যে এগুলো সঠিক খাদ্য, কম চিনি, কম তেল এবং ব্যায়াম বজায় রাখার পাশাপাশি খেতে হবে।