আর্কাইভ
লগইন
হোম
ক্যানসার
এবার ফুসফুস ক্যানসার শনাক্তে এআই প্রযুক্তি ব্যবহার
ফুসফুস ক্যানসার শনাক্তে যুক্তরাজ্যে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছে থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন। অস্ট্রেলিয়ার এই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনকে চিকিৎসা প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই এআই প্ল্যাটফর্মটি তৈরি করেছে যুক্তরাজ্যের কোম্পানি অপটেলাম। ভার্চুয়াল নডিউল ক্লিনিক নামের সফটওয়্যারটি ফুসফুসে থাকা নডিউল বা ছোট গাঁট বিশ্লেষণ করে ক্যানসারের ঝুঁকি নির্ধারণ করতে পারে। একইসঙ্গে রোগীর চিকিৎসা অগ্রাধিকার নির্ধারণ এবং সম্ভাব্য ঝুঁকি পূর্বাভাস দিতেও এটি সহায়তা করে। এই প্রযুক্তি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যে ক্লিনিক্যাল ব্যবহারের অনুমোদন পেয়েছে। অন্যদিকে, স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মেডটেক গ্লোবাল প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যবহারের জন্য নতুন একটি এআই সমাধান চালু করেছে। মেডটেক এআই নামের এই প্ল্যাটফর্মটি তাদের ব্যবহৃত প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে চিকিৎসা নথি তৈরি এবং রোগীর তথ্য বিশ্লেষণে সহায়তা করে।
2026-03-16
অস্ট্রেলিয়ার গবেষকরা ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন
অস্ট্রেলিয়ার গবেষকরা ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন
2025-12-27
এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন ক্যানসার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার কোষকে লক্ষ্য করে এবং স্বাভাবিক কোষকে কোনো ক্ষতি না করে ধ্বংস করতে সক্ষম। গবেষকরা বলছেন, ‘ন্যানো ডট’ নামে সুক্ষ্ম ধাতব কণাগুলো মানুষের দেহে ক্যান্সার কোষ সনাক্ত ও ধ্বংস করতে পারে। এই পদ্ধতি লক্ষ্যভিত্তিক ক্যান্সার থেরাপিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ডা. বাওওয়ে ঝেং বলেন, ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের তুলনায় বেশি চাপের মধ্যে থাকে। এই ধাতব কণাগুলো সেই চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে ক্যান্সার কোষ নিজেই ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। 
যেসব রোগের মহৌষধ ভেষজ ফল আমলকী
যেসব রোগের মহৌষধ ভেষজ ফল আমলকী
2025-11-08
আমলকী হলো একটি ভেষজ ফল, যা ভিটামিন ‌‘সি’, অ্যান্টি-অক্সিডেন্ট (পলিফেনল, ট্যানিন, এলাজিটানিন) এবং ফাইবারে ভরপুর। যা প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং খাবার গ্রহণের পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়া প্রতিরোধ করে। সেই সঙ্গে আমলকী শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে রক্তে বন্ধনহীন গ্লুকোজ হ্রাস করতে ভূমিকা পালন করে। এটি আমাদের শরীরের নানা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেমন— চুলের স্বাস্থ্য উন্নত করা ও হজমশক্তির উন্নতি ঘটানো এবং ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। আর খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে আমলকী খেলে অ্যাসিডিটি হতে পারে। তবে প্রতিদিন খালি পেটে সামান্য পরিমাণ আমলকীর রসের সঙ্গে পানি মিশিয়ে পান করা যেতে পারে। এটি সকালে খালি পেটে কাঁচা আমলকী খাওয়া উপকারী। তাই সতর্ক থাকা উচিত।