আর্কাইভ
লগইন
হোম
মাছ
সাগরে ধরা পড়া ২০ মণ ওজনের খটক মাছ মাটিচাপা দিলো মঠবাড়িয়া উপজেলা প্রশাসন
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে ধরা পড়া বিলুপ্তপ্রায় খটক মাছ (করাতি হাঙর) কেটে বিক্রির সময় পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে তা জব্দ করে মাটি চাপা দিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার (০১ এপ্রিল) বিকেলে মঠবাড়িয়া মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজারে মাছটি কেটে প্রতি কেজি ২,০০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এর আগে ইঞ্জিনচালিত ভ্যানে করে শহরের বিভিন্ন স্থানে মাছটি প্রদর্শন ও মাইকিং করা হলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। শত শত মানুষ মাছটি দেখতে ও কিনতে বাজারে ভিড় করেন। ‎বিলুপ্তপ্রায় খটক মাছটি বিক্রির খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে মাছটি জব্দ করে। পরে জনস্বার্থে মাছটির ওপর হারপিক ঢেলে নষ্ট করে মাটি চাপা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষার জন্য কিছু নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। অভিযানের সময় মাছ বিক্রেতারা পালিয়ে যান।
4 দিন আগে
ডায়াবেটিস রোগীদের যে দুই মাছ থেকে দূরে থাকতে হবে
ডায়াবেটিস রোগীদের যে দুই মাছ থেকে দূরে থাকতে হবে
2025-07-08
আমরা যারা ডায়াবেটিস রোগী তারাই সাধারণত প্রথমেই মিষ্টি থেকে দূরে থাকি। মিষ্টি খাওয়া নিষেধ, মিষ্টি খাওয়া যাবে না। কারণ চিকিৎসকদের কঠোর নিষেধ এবং তারা প্রথমেই চিনি থেকে দূরে থাকতে বলেন। কিন্তু শুধু চিনিতে কেন, কিছু কিছু ফলও চিনির মতো মিষ্টি স্বাদের হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য সেসব ফলও খেতে নিষেধ করেন চিকিৎসকরা। তবে শুধু চিনি নয়; এই তালিকায় যুক্ত আছে কিছু মাছও। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, একজন ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা উচিত। সঠিক জীবনধারা অনুসরণ করে স্বাস্থ্যকর খাবার খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা খুবই সহজ হয়।