আর্কাইভ
লগইন
হোম
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ নারীসহ ৬ জনের
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ৫ নারীসহ ৬ জনের
দ্য নিউজ ডেস্ক
July 23, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন
6 ঘন্টা আগে
রাজশাহী জেলার বাঘা উপজেলার পদ্মার চরের একই পরিবারের ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের খিরজার মোল্লার দুই স্ত্রী আমেনা বেগম ও কমেলা বেগম এবং মেয়ের জামাই জাকারিয়া হোসেন, নুর ইসলাম ও তার স্ত্রী শাহানাজ খাতুন সেফালি। তারা একই পরিবারের চাচা-চাচি, জামাই ও ভাতিজা সম্পর্ক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন খিরজার মোল্লার ভাতিজা দাদপুর চরের পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম। জানা গেছে, অটোরিকশা কুষ্টিয়ার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সরাসরি ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
3 দিন আগে
মাদারীপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তঃত ২০ জন। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি বাস। পথে ম্যালকাই এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গেলে ঐ বাসটির সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি বাসের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন দুই বাসের অন্তঃত ২০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত
2026-02-15
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের শরিফ (৪১) এবং একই গ্রামের ভ্যানচালক আমির আলি (৪০)। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মাইক্রোবাস যমুনা সেতু থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এই সময় একটি ভ্যান সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: জামায়াত আমির
কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: জামায়াত আমির
2026-02-15
‘আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।’ এভাবেই নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানী দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের সেই ঘামকে সম্মানের চোখে দেখি, ভালোবাসার সঙ্গে গ্রহণ করি।’