আর্কাইভ
লগইন
হোম
ওসি
গোপালগঞ্জে বাস-ইজিবাইকের সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ইজিবাইকের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। আহত নয়ন (৩৮), ইয়াসিন মোল্লা (২২), চৈতি বেগম (৩৬), আজিম (২)সহ পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2026-04-25
ঢাকায় লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি চাঁদপুর থেকে উদ্ধার আটক ২
ঢাকায় লুট হওয়া পুলিশের অস্ত্র-গুলি চাঁদপুর থেকে উদ্ধার আটক ২
2026-01-03
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া ২টি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) রাত সোয়া ৮টার দিকে শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা গ্রামের জমির উদ্দিন বেপারী বাড়ির আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ঐ ঘটনায় আলমগীর হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১) ও স্ত্রী লাভলী বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
2025-12-18
ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের লাশ হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।