আর্কাইভ
লগইন
হোম
নাটোর
নাটোরে কলেজ শিক্ষককে গলাকেটে হত্যা, বিক্ষুদ্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু
নাটোর জেলার সিংড়া উপজেলায় রেজাউল করিম (৫৩) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের ছাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর কর্মী বলে জানা গেছে। তবে ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কলম কুমারপাড়া গ্রামের মুদি দোকানদার আব্দুল ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। আর সেই আগুনে মুদি দোকানি আব্দুল ওহাবের মা ছাবিহা বেওয়ার (৭৫) মৃত্যু হয়। আগুনে টিনের তৈরি ৭টি ছাপরা ঘরও পুরে যায়।
2026-01-22
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
2025-08-26
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আতিকুর রহমান (৪২) উপজেলার কুরশাইট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (২৬আগস্সট) সকালে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে আতিকুর রহমান অটোভ্যানে চড়ে মাছের ফিড কেনার জন্য বনপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে কয়েন বাজারে পাবনাগামী একটি দ্রুতগতির বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী আতিকুর রহমান মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।