আর্কাইভ
লগইন
হোম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফরিদপুরের নগরকান্দায় ‘জিনে ধরায়’ গৃহবধূকে শিকলবন্দি করে নির্যাতন, গ্রেফতার ১
ফরিদপুর জেলার নগরকান্দায় এক গৃহবধূকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার ও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২০ এপ্রিল) বিকালে রিতু আক্তার (২০) নামের ঐ নারীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী রিতু আক্তার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বাসিন্দা মো. জালাল কাজীর মেয়ে।
2026-04-22
কুষ্টিয়ার ভেড়ামারায় চা দোকানিকে কোপালো এবং যুবককে গুলি করলো দুর্বৃত্তরা
কুষ্টিয়ার ভেড়ামারায় চা দোকানিকে কোপালো এবং যুবককে গুলি করলো দুর্বৃত্তরা
2025-11-22
ষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছেলে। এই সময় দুর্বৃত্তরা লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রায়টা পাথরঘাটা এলাকার একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই রেফাজুলের মৃত্যু হয়। এই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় চা বিক্রেতা লালন মন্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।