আর্কাইভ
লগইন
হোম
কক্সবাজারে ফুটবলার মেসুত ওজিল ও এরদোগান পুত্র নেকমেদ্দিন বিলাল
কক্সবাজারে ফুটবলার মেসুত ওজিল ও এরদোগান পুত্র নেকমেদ্দিন বিলাল
দ্য নিউজ ডেস্ক
February 19, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
২৮ জনকে নিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা
২৮ জনকে নিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা
1 ঘন্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগেই জানা গিয়েছিল, এবার আর এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। ফলে ‘এ’ গ্রেডই হচ্ছে সর্বোচ্চ স্তর। এ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিগত সময়ে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের ভূমিকাই তাদের এই অবস্থানের কারণ। বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদী হাসান।
সাকিব ও মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক হোসেন
সাকিব ও মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক হোসেন
3 দিন আগে
ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। গত ২০২৪ সালের ০৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সাকিব দেশে ফিরতে পারেননি আর, ওদিকে মাশরাফি দেশে থাকলেও আছেন লোকচক্ষুর আড়ালে। এই দুইজনকে নিয়ে এবার মুখ খুলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইশরাক হোসেন। তিনি জানান, সাকিব-মাশরাফিকে ক্রিকেটার হিসেবেই দেখতে চান। তিনি বলেন, ‘আমার অবস্থান কেন বদলাবে? তারা খেলোয়াড়, তারা ক্রিকেটার- আর শুধু যে কোনো ক্রিকেটার নয়, তারা আমাদের দেশের সম্পদ। আমি তাদের ক্রিকেটার হিসেবেই দেখি। সমাজ ও জনগণ ইতিমধ্যে তাদের বিষয়ে এক ধরনের জবাব দিয়েছে।’
এবার ইংল্যান্ড প্রবাসী নারী ফুটবলার আসছেন বাংলাদেশে
এবার ইংল্যান্ড প্রবাসী নারী ফুটবলার আসছেন বাংলাদেশে
3 দিন আগে
সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার বাফুফের নজরে আরেক ব্রিটিশ-বাংলাদেশি প্রতিভা শায়লা মদিনা আহমেদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলে প্রবাসীদের অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া শুরু করেছে, তারই অংশ হিসাবে এবার বয়সভিত্তিক দলের জন্য এই ফরোয়ার্ডকে বিবেচনা করা হচ্ছে। বিগত ২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সি শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। ২০১৫ সালের আগস্টে বড় এক মাইলফলক স্পর্শ করেন তিনি; পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’। এলিট পর্যায়ের খেলোয়াড় তৈরির জন্য এই একাডেমি বিশ্বজুড়ে সমাদৃত। অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে শায়লা নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন নর্থহ্যাম্পটন টাউন এফসি গার্লস এলিট একাডেমিতে। ক্লাবটির অনূর্ধ্ব-১৩ দলের হয়ে দুই মৌসুমে ১৭ গোল এবং ২২টি অ্যাসিস্ট করেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২০-২১ মৌসুমে তিনি নর্থহ্যাম্পটনের ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।