আর্কাইভ
লগইন
হোম
কক্সবাজার
কক্সবাজার সৈকতে ভেসে এলো এক মৃত ডলফিন
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে সৈকতের বালুচরে অর্ধগলিত অবস্থায় ডলফিনটিকে দেখতে পান লাইফগার্ড কর্মীরা। লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু জানান, সকালে টহলের সময় সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় ডলফিনটিকে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুটেরও বেশি। আকার ও গঠন দেখে ধারণা করা হচ্ছে, এটি ইরাবতি জাতের ডলফিন।
2026-03-15
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
2025-12-29
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন সালাহউদ্দিন। ​ প্রায় ১৪ বছর পর সালাহউদ্দিনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে। এই সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, পেকুয়া বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু
2025-12-03
কক্সবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় জিহাদুল ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাঁকোরপাড় স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মেহেরনামা এলাকার নুরুল কবিরের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নাস্তা কিনতে বাড়ি থেকে বের হয়ে জিহাদ সাঁকোরপাড় স্টেশনে যায়। রাস্তা পারাপারের সময় পেকুয়ামুখী ‘জনতা পরিবহণ’ নামক যাত্রীবাহী বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
2025-11-27
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (৬.৬° উত্তর অক্ষাংশ এবং ৮২.২° পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৭৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৯৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।