আর্কাইভ
লগইন
হোম
রোহিঙ্গা
যুক্তরাষ্ট্রে প্রচণ্ড শীতে মারা গেলেন ‘রোহিঙ্গা শরণার্থী’ অন্ধ শাহ আলম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে গত মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অন্ধ ও গুরুতর অসুস্থ নুরুল আমিন শাহ আলমের (৫৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের মতে, তিনি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী ছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ না করেই বর্ডার প্যাট্রোল কর্মকর্তারা তাকে একটি সড়কের মোড়ে রেখে যাওয়ার পাঁচ দিন পর তার মৃত্যু ঘটে। গত বছরের ফেব্রুয়ারিতে শাহ আলমের গ্রেফতারের ঘটনাটি ইনভেস্টিগেটিভ পোস্টে প্রকাশিত হয়েছিল। সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে পুলিশের আচরণের একটি পরিচিত চিত্র তুলে ধরা হয়, বিশেষ করে বর্ণগত সংখ্যালঘু প্রতিবন্ধীদের ক্ষেত্রে। পুলিশের সহিংস গ্রেফতার—যেখানে তার লাঠিকে অস্ত্র হিসেবে দেখা হয়েছিল—এবং পরবর্তীতে বর্ডার প্যাট্রোল কর্মকর্তাদের আচরণ, যেখানে তার অন্ধত্ব, ইংরেজি না জানা ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি—এসব ঘটনার ধারাবাহিকতাই শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
2 দিন আগে
প্রধান উপদেষ্টার সঙ্গে মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ
2025-08-23
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের মানবাধিকারসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। এই সময় অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি স্মরণ করিয়ে দেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আহ্বানের উদ্যোগও প্রধান উপদেষ্টার হাত ধরেই এসেছে।