আর্কাইভ
লগইন
হোম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৯৬ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৯৬ বাংলাদেশি গ্রেফতার
দ্য নিউজ ডেস্ক
September 03, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
প্রবাসে ঈদের রঙ: বাংলাদেশিদের আনন্দ-উৎসব ইতালিতে
প্রবাসে ঈদের রঙ: বাংলাদেশিদের আনন্দ-উৎসব ইতালিতে
10 ঘন্টা আগে
ইতালির আকাশে ভোরের আলো ফোটার আগেই যেন অন্যরকম এক আবহ তৈরি হয়। প্রবাস জীবনের ব্যস্ততা, দূরত্ব আর না-পাওয়ার মাঝেও হৃদয়ে জমে ওঠা আনন্দের নাম ঈদ। সেই আনন্দকে ঘিরেই ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ প্রায় ২৫ লাখ মুসলমান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করলেন পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের সঙ্গে সময় মিলিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে একযোগে পালিত হয় ঈদুল ফিতর। দিনটি যেন প্রবাসীদের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। পরিবার থেকে দূরে থেকেও তারা খুঁজে পান আপনজনের ছোঁয়া; মসজিদের কাতারে, ঈদগাহের ভিড়ে, কিংবা বন্ধুদের সঙ্গে কোলাকুলিতে। রাজধানী শহর রোমে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় ঈদের জামাত। ভোরের ঠান্ডা বাতাসে শত শত মুসল্লির সমাগমে মুখর হয়ে ওঠে ঈদগাহ। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে তারা ভাগ করে নেন আনন্দ, স্মৃতি আর আবেগ।
মদিনায় ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু
মদিনায় ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু
1 দিন আগে
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরবের মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর। গতকাল শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনা মুনাওয়ারার হায়াত আল-ওতানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের দফতর সম্পাদক আফসার মাহমুদ। জানা গেছে, কিছুদিন আগে তার শরীরে চতুর্থ স্তরের ক্যান্সার ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
দেশীয় আবহে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন সিডনিতে
দেশীয় আবহে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন সিডনিতে
2 দিন আগে
বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ার মুসলিম উম্মাহর মধ্যেও আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশটিতে ঈদুল ফিতর উৎযাপিত হচ্ছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে আজ (শনিবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গেতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার পরই অস্ট্রেলিয়ার বাংলাদেশখ্যাত লাকাম্বায় বেজে ওঠে সেই চিরচেনা সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ এরপর ভোরের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যে আলাদা জামাত অনুষ্ঠিত হয়।
ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায়
ইরান প্রবাসী ২০০ বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায়
3 দিন আগে
ইরানে বসবাসরত বাংলাদেশিরা আজারবাইজান সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে সেদেশে বসবাসরত বিভিন্ন শ্রেণী ও পেশার বাংলাদেশিরা দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আস্তারা সীমান্তে অপেক্ষা করছেন। তেহরানের বাংলাদেশ দূতাবাস নিজ দেশের নাগরিকদের স্বদেশে ফেরাতে ঐ আয়োজন করে। দূতাবাস প্রধান এইচ এম বনান জানিয়েছেন, দুই শতাধিক বাংলাদেশিকে নিয়ে গতকাল বিকেলে তারা ৯টি বাসে করে ইরানের পার্শ্ববর্তী দেশ আজারবাইনের সীমান্তের দিকে রওনা হয়েছেন। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাবেয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাও স্বদেশ গমনে ইচ্ছুক যাত্রীদের সঙ্গে রয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।