আর্কাইভ
লগইন
হোম
এবারও ঈদে দর্শক মাতাতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
এবারও ঈদে দর্শক মাতাতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
দ্য নিউজ ডেস্ক
March 20, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইউটিউবার সালাহউদ্দীন সুমন ও নিলয় এবার অ্যামাজন অভিযানে
ইউটিউবার সালাহউদ্দীন সুমন ও নিলয় এবার অ্যামাজন অভিযানে
5 ঘন্টা আগে
স্বনামধন্য বাংলাদেশি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা সালাহউদ্দীন সুমন এবং তার সহযাত্রী নিলয় কুমার বিশ্বাস সম্প্রতি ব্রাজিলের অ্যামাজন রেইনফরেস্টে একটি অভিযানে অংশ নিয়েছেন। তাদের যাত্রা শুরু হয় ব্রাজিলের মানাউস শহর থেকে। অভিযানের আয়োজন করে অ্যামাজনভিত্তিক পর্যটন সংস্থা অ্যামাজন জেরো ট্যুরস। মানাউস থেকে তারা রিও নিগ্রো এবং রিও সলিমোয়েস নদীপথে যাত্রা করেন এবং বিখ্যাত প্রাকৃতিক ঘটনা ‘মিটিং অব দ্য ওয়াটারস’ প্রত্যক্ষ করেন। এখানে রিও নিগ্রোর কালো পানি এবং রিও সলিমোয়েসের হালকা রঙের পানি পাশাপাশি প্রবাহিত হলেও তাপমাত্রা, গতি ও ঘনত্বের পার্থক্যের কারণে তা সঙ্গে সঙ্গে মিশে যায় না। পরবর্তীতে তারা মামোরি নদী পার হয়ে আরও গভীর জঙ্গলে প্রবেশ করেন। অভিযানের সময় সুমন ও নিলয় অ্যামাজনের ঘন অরণ্যে বিরল উদ্ভিদ ও প্রাণীর দেখা পান। মমোরি নদীতে তারা বেশ কিছু ধুসর ডলফিন দেখতে পান যেগুলো দেখতে বেশ ছোট আকৃতির কিন্তু গতিময়। এছাড়া তারা কাইম্যান নামক বিশেষ প্রজাতির কুমিরের দেখা পান যে প্রজাতির কুমিরগুলোর অ্যামাজন রেইনফরেস্টের জলাশয়ে হরহামেশাই দেখা যায়।
শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর
শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক : আসিফ আকবর
1 দিন আগে
‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবাম দিয়েই তিনি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেন এবং দ্রুতই শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তিনি ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, পেয়েছেন অফুরন্ত ভালোবাসা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয় উপস্থিতি বজায় রাখছেন। এবার এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘গিফট পাওয়ার ক্ষেত্রে আমি খুব লাকি। ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে ভূপাতিত হয়েও নতুন জীবন পেয়েছি। এই কারণে পরিবারের সবার সফট কর্নার আছে আমার প্রতি। আমাদের পরিবারের ব্যাপ্তি মাশাআল্লাহ, প্রত্যেক সদস্যের কাছেই আমার জন্য ভালোবাসা আলাদা আলাদা। এখানে বদমেজাজ বা একরোখা স্বভাব তাদের বিবেচ্য বিষয় নয়।’ শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক উল্লেখ করে তিনি বলেন, ‘গানে ক্যারিয়ার হওয়ার পর পরিস্থিতি আরও বদলে গেল। শপিংয়ে যাওয়ার অভ্যাস আমার নাই। যে কারণে নিজের কিংবা পরিবারের অন্য কারও জন্য কিছুই কেনা সম্ভব হয় না। তবে বিদেশে সময় পেলে একটু শপিং হয়। দামি জিনিসের প্রতি আকর্ষণ নাই, কাজ চললেই হ্যাপি। শপিংয়ের ক্ষেত্রে আমি যথেষ্ট বেরসিক।’ 
জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন
জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন
1 দিন আগে
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয় ছাড়াও তিনি রেডিও ভূমির স্টেশন চিফ পদে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টা দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। একসময় মঞ্চ থেকে শুরু করে ছোট ও বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক টিভি নাটকে এই অভিনেতাকে আর দেখা যায়নি। শামস সুমনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।