আর্কাইভ
লগইন
হোম
ঈদ
বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন, ভিডিওতে যে বার্তা দিলেন
দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে প্রস্তুত তিনি। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে সবাই চারদিকে যেমন সাজসাজ রব উৎসবের আমেজ, ঠিক অভিনেত্রীও প্রহর গুনছেন, যেন তর সইছে না অপেক্ষা। বাংলা নববর্ষ যেন তাকে নতুন রূপ দিচ্ছে। এমনই একটি পহেলা বৈশাখের উৎসব আমেজের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তার ভক্তদের জানান দিয়েছেন অভিনেত্রী। পহেলা বৈশাখে শুধু ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের মাঝে বেশ নজর কেড়েছে।
5 দিন আগে
এবারে ঈদ ‘ইত্যাদি’র নৃত্য চমক, একসঙ্গে অভিনেত্রী তমা মির্জা ও হিমি
এবারে ঈদ ‘ইত্যাদি’র নৃত্য চমক, একসঙ্গে অভিনেত্রী তমা মির্জা ও হিমি
2026-03-11
দেশের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সবসময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকদের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সাথে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। লক্ষ কোটি মানুষ যেমন অপেক্ষা করে ঈদের জন্য, তেমনি অপেক্ষা করে ইত্যাদির জন্যও। যে কারণে অনেক দর্শকই বলেন, ‘ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে না’। দিন যতই যাচ্ছে, ইত্যাদি যেন আরও বেশি সৃজনশীল, প্রাণবন্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেত। যিনি একাধারে এই অনুষ্ঠানটির উপস্থাপক, পরিচালক, গ্রন্থক, চিন্তক ও পরিচালক।