আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয়
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন নায়িকা চম্পা
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচনা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’
2026-04-21
বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না সুমধুর গান
বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না সুমধুর গান
2026-03-31
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া অলকা ইয়াগনিক এখন কঠিন এক স্বাস্থ্যসংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোই যেখানে ছিল তার নিত্যদিনের কাজ, সেখানে বর্তমানে নতুন কোনো গানের প্রস্তাবে সাড়া দিতে পারছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়িকা জানান, এখনো তিনি বিরল এক শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। গত ২০২৪ সালে হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর প্রকাশ করে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন তিনি। সেই সময়ের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। অলকা ইয়াগনিক বলেন, সুরকারদের কাছ থেকে এখনো নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে শারীরিক অবস্থার কারণে সেগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, ‘প্রস্তাব আসে, কিন্তু কাজ করতে পারছি না’।
এবারও ঈদে দর্শক মাতাতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
এবারও ঈদে দর্শক মাতাতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
2026-03-20
ঈদ আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দর্শক আগ্রহের তুঙ্গে থাকা এই অনুষ্ঠানটি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে এবারও দর্শকদের প্রত্যাশা পূরণে প্রস্তুত নির্মাতা হানিফ সংকেত। এবারের ‘ইত্যাদি’ সাজানো হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন দিয়ে। কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এর সুরের মূর্ছনায় শুরু হবে অনুষ্ঠানটি। এরপর একে একে থাকছে তারকা শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নাচ।