আর্কাইভ
লগইন
হোম
ইত্যাদি
এবারও ঈদে দর্শক মাতাতে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
ঈদ আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দর্শক আগ্রহের তুঙ্গে থাকা এই অনুষ্ঠানটি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে এবারও দর্শকদের প্রত্যাশা পূরণে প্রস্তুত নির্মাতা হানিফ সংকেত। এবারের ‘ইত্যাদি’ সাজানো হয়েছে বর্ণাঢ্য সব আয়োজন দিয়ে। কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এর সুরের মূর্ছনায় শুরু হবে অনুষ্ঠানটি। এরপর একে একে থাকছে তারকা শিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধক ও ভিন্ন ধাঁচের গান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নাচ। 
2026-03-20
এবার চুয়াডাঙ্গায় ‘ইত্যাদি’
এবার চুয়াডাঙ্গায় ‘ইত্যাদি’
2025-12-22
দেশের বিনোদন জগতের তথ্য ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্ব ধারণ করা হয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকদের সামনে বরাবরের মতোই তুলে ধরেন নির্মাতা হানিফ সংকেত। সেই লক্ষ্যে এবার নির্মাতা 'ইত্যাদি' ধারণ করেছেন চুয়াডাঙ্গায়। আর ‘ইত্যাদি’-র শুটিং হয়েছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত। অনুষ্ঠানটির আয়োজন দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়, যেখানে চুয়াডাঙ্গা শহরের সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে।
গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ
গানেও কিছু একটা করতে চাই: তাসনিয়া ফারিণ
2025-12-06
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়জীবনে এক দশক পা করেছেন। এর মধ্যেই তিনি নাটক, সিনেমা এবং ওটিটি সিরিজে পুরোদমে কাজ করে চলেছেন। সব জায়গায়ই কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী। এবার কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। সেই গানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান অভিনেত্রী। তার অনুপ্রেরণা টেইলর সুইফট বলে জানান তিনি। তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে চান। তাই টেইলর সুইফটের অনুপ্রেরণায় গানকে সিরিয়াসলি নিয়েছেন অভিনেত্রী। আবার নতুন চমকের কতা জানালেন ফারিণ- সম্প্রতি রূপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।
এবার কুড়িগ্রামে ‘ইত্যাদি’
এবার কুড়িগ্রামে ‘ইত্যাদি’
2025-10-15
এবারে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত পলি গঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। এবারের ইত্যাদিতে গান রয়েছে দুইটি। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে রয়েছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছে এস কে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।