আর্কাইভ
লগইন
হোম
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাতিল হলো শাহরুখ খানের ‘কিং’-এর শুটিং
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাতিল হলো শাহরুখ খানের ‘কিং’-এর শুটিং
দ্য নিউজ ডেস্ক
March 31, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না সুমধুর গান
বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, গাইতে পারছেন না সুমধুর গান
3 ঘন্টা আগে
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া অলকা ইয়াগনিক এখন কঠিন এক স্বাস্থ্যসংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোই যেখানে ছিল তার নিত্যদিনের কাজ, সেখানে বর্তমানে নতুন কোনো গানের প্রস্তাবে সাড়া দিতে পারছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়িকা জানান, এখনো তিনি বিরল এক শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। গত ২০২৪ সালে হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর প্রকাশ করে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন তিনি। সেই সময়ের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। অলকা ইয়াগনিক বলেন, সুরকারদের কাছ থেকে এখনো নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে শারীরিক অবস্থার কারণে সেগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, ‘প্রস্তাব আসে, কিন্তু কাজ করতে পারছি না’।
নায়ক শাকিব খানের জন্মদিনে স্ত্রী নায়িকা বুবলীর শুভেচ্ছা
নায়ক শাকিব খানের জন্মদিনে স্ত্রী নায়িকা বুবলীর শুভেচ্ছা
1 দিন আগে
ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল গত শনিবার। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন নায়ক। এমন দিনে তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন এই মেগাস্টার। গত শনিবার (২৮ মার্চ) সামাজিক মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। লেখেন, শুভ জন্মদিন। এদিকে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন বুবলী। কবে সন্তান ভূমিষ্ঠ হবে, এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই।
শুটিংরত অবস্থায় মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যান রাহুল
শুটিংরত অবস্থায় মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যান রাহুল
1 দিন আগে
টালিউডের চেনা মুখ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। তাৎক্ষণিকভাবে জানা গেছে, এদিন পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই তারকা। এদিকে রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউড ইন্ডাস্ট্রিতে। সহশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে অনেকেই তার মৃত্যুর ব্যাপারে নানা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এইদিন সন্ধ্যায় কলকাতা-মুম্বাই ইন্ডিয়ান্স আইপিল নিয়ে যখন সবাই অপেক্ষায়, ঠিক তখনই মৃত্যুর খবর এসেছে অভিনেতার।
নতুন ছবিতে যে চমক দিতে আসছেন বলিউড ভাইজান
নতুন ছবিতে যে চমক দিতে আসছেন বলিউড ভাইজান
2 দিন আগে
এবার বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ভক্তদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষার মধ্যেই নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন এই তারকা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী প্রযোজক দিল রাজু এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বংশী পাইডিপল্লীর বিগ বাজেট অ্যাকশন সিনেমার শুটিং শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল। জানা যায়, মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে বড় পরিসরে শুরু হবে সিনেমাটির প্রথম ধাপের কাজ। সূত্র বলছে, এই সিনেমার জন্য তৈরি করা হচ্ছে বিশাল একটি ‘মিনি সিটি’। সেটটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলের আবহ ফুটে ওঠে। ছবির প্রয়োজনে সেখানে বড় পরিসরের অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে। সংশ্লিষ্টদের মতে, সেট নির্মাণ, অ্যাকশন কোরিওগ্রাফি ও কাস্টিং—সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই উচ্চাভিলাষী প্রজেক্টে পরিচালক বংশী পাইডিপল্লী সালমান খানকে নতুন এক লুকে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছেন।