আর্কাইভ
লগইন
হোম
বলিউড বাদশাহ
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাতিল হলো শাহরুখ খানের ‘কিং’-এর শুটিং
ইরান-ইসরাইল সংঘাতের বাড়তে থাকা উত্তেজনা এবার প্রভাব পড়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমার শুটিংয়ে। ইতোমধ্যেই বাতিল হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, দুবাইয়ের মরুভূমিতে সিনেমাটির একটি বড় অ্যাকশন সিকোয়েন্স ধারণ করার কথা ছিল। কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ সেই অংশের শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এখন পুরো সিকোয়েন্সটি মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল মরুভূমির সেট তৈরি করে শুটিং করা হবে।
2026-03-31
টাকা দিয়েও মেলেনি মেসির দেখা, তোপের মুখে আয়োজক গ্রেফতার
টাকা দিয়েও মেলেনি মেসির দেখা, তোপের মুখে আয়োজক গ্রেফতার
2025-12-13
পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জেরে গ্রেফতার করা হলো ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্তকে। আজ শনিবার সকালে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’-এর কলকাতা পর্বে চরম হট্টগোল, দর্শকদের ভাঙচুর এবং পুলিশের লাঠিচার্জের ঘটনার পরই তাকে আটক করে পুলিশ। রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শতদ্রু দত্ত হলেন- এই মেগা ইভেন্টের প্রধান উদ্যোক্তা ও প্রমোটার। তার প্রতিষ্ঠান 'এ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ'-এর উদ্যোগেই ১৪ বছর পর ভারতে পা রাখেন আর্জেন্টাইন মহাতারকা। এর পূর্বে ফুটবল সম্রাট পেলে এবং দিয়েগো ম্যারাডোনাকে কলকাতায় আনার নেপথ্যেও ছিলেন তিনি। সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোকেও ভারতে আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন শতদ্রু দত্ত। কিন্তু মেসির অনুষ্ঠান আয়োজনে চরম ব্যর্থতার দায়ে শেষ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতেই যেতে হলো।