আর্কাইভ
লগইন
হোম
দুবাই
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাতিল হলো শাহরুখ খানের ‘কিং’-এর শুটিং
ইরান-ইসরাইল সংঘাতের বাড়তে থাকা উত্তেজনা এবার প্রভাব পড়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমার শুটিংয়ে। ইতোমধ্যেই বাতিল হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, দুবাইয়ের মরুভূমিতে সিনেমাটির একটি বড় অ্যাকশন সিকোয়েন্স ধারণ করার কথা ছিল। কিন্তু বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে পরিচালক সিদ্ধার্থ আনন্দ সেই অংশের শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এখন পুরো সিকোয়েন্সটি মুম্বাইয়ের একটি স্টুডিওতে বিশাল মরুভূমির সেট তৈরি করে শুটিং করা হবে।
2026-03-31
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
রোববার ভারত-পাকিস্তান, ফাইনাল খেলায় কে জিতবে?
2025-09-27
আগামিকাল রোববার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুইবারের দেখায় জয় তুলে নিয়েছিল ভারত। পুরো আসরেই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি সূর্যকুমার যাদবের দল। সর্বশেষ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে গড়ানো ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে দুইবারই হেরে যাওয়ায় বেশ চাপেই আছে। সেই চাপ কাটিয়ে ভারতের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে সালমান আলী আগার দল। শুধু ক্রিকেট নয়, দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনও যেন ছাপ ফেলেছে এই ম্যাচে। টুর্নামেন্টজুড়ে উত্তেজনা ছড়িয়েছে নানা ঘটনার কারণে। প্রথম ম্যাচেই ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ‘হ্যান্ডশেক না করার নীতি’ অনুসরণ করে আলোচনায় আসেন।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার
2025-09-21
আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পাকিস্তান ক্রিকেট বোর্ড
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পাকিস্তান ক্রিকেট বোর্ড
2025-09-15
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না এই দুইদলের মধ্যে, তাই বৈশ্বিক আসরগুলোতে এই লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ থাকে আকাশচুম্বী। তবে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ ম্যাচ শেষে এমন এক ঘটনা ঘটলো, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গতকাল গ্রুপপর্বের ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয়রা দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষে ঘটে এক অস্বাভাবিক দৃশ্য। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলাতে এগিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের সৌহার্দ্য প্রকাশ না করে দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। ভারতের এই সিদ্ধান্ত ছিল প্রতীকী প্রতিবাদ। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের ভূমিকার প্রতিবাদ জানাতে এভাবে ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। শুধু পাকিস্তানি খেলোয়াড়রাই নন, ভারতীয়দের এই সিদ্ধান্তে উপেক্ষিত হন ম্যাচ কর্মকর্তারাও। টিম ইন্ডিয়া মাঠ ছাড়ার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হ্যান্ডশেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা তাড়াহুড়োয় তাকেও উপেক্ষা করেন।