আর্কাইভ
লগইন
হোম
দীপিকা পাড়ুকোন
‘আমিই পুরো দুনিয়ার রাজা’: বলিউড বাদশাহ
বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই পছন্দ করা হয়। সম্প্রতি অস্কারে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’-এর একটি দৃশ্য শেয়ার করা হয়েছে। এই নিয়ে অ্যাকাডেমিকে ধন্যবাদ জানিয়েছেন বাদশাহ। এখন তিনি অনুভব করছেন যে, তিনি পুরো বিশ্বের রাজা। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিওটির একটি ছবি শেয়ার করেছেন শাহরুখ খান। সেখানে তিনি লিখেছেন— ধন্যবাদ অ্যাকাডেমি, আমার এই স্মৃতি সতেজ করার জন্য। এখন আমি সত্যিই অনুভব করছি যে, ‘আমিই পুরো দুনিয়ার রাজা। হাহা।’ অস্কার অ্যাকাডেমি বলি বাদশাহ শাহরুখ খানের  ‘ওম শান্তি ওম’ সিনেমার একটি দৃশ্য শেয়ার করে নিয়েছে। সেই ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে—‘ভাগ্যের একটা ব্যাপার আছে। ছবিটি ওম শান্তি ওম।’ ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয় করে শাহরুখ খান সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। অভিনেতা বলেন, ‘আপনি যদি তীব্রভাবে কিছু চান, তবে পুরো মহাবিশ্ব আপনার সঙ্গে দেখা করার জন্য এটি গ্রহণ করে।’
2 দিন আগে
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
শাহরুখের জন্মদিনেই এলো প্রথম ঝলক, ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ
2025-11-02
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন আজ রোববার (০২ নভেম্বর)। আজ ৬০ বছরে পা রাখলেন এই মেগাস্টার। সকাল থেকেই ভক্তরা অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুল আলোচিত সিনেমার এক ঝলক এলো প্রকাশ্যে। যেমন ভাবা, এই টিজার তেমনই- যেন শাহরুখময়। অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। সাম্প্রতিক বলিউড সিনেমায় দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণ ভাবে মিশতে দেখা যাচ্ছে। সেই চলতি ট্রেন্ড মাথায় রেখেই শাহরুখকেও কিছুটা ‘জাওয়ান’-এর মতোই দেখতে লাগছে এখানে। তবে সম্ভবত সিনেমায় ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
2025-10-21
অনেক দিন ধরেই বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে গেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন। তিনি একের পর দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। আবার শীঘ্রই তাকে দেখা যাবে ‘সিংহাম’ সিনেমায়। আর অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। এখন তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সিনেমাপ্রতি আয় করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।
আদালত থেকে স্বস্তির খবর পেলেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন
আদালত থেকে স্বস্তির খবর পেলেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন
2025-09-11
এই কয়েকদিন পূর্বেই বলিউড সুপারাস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামে রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার হয়ে এই দুই তারকা এমন এক গাড়ির প্রচার করেন, যাতে প্রযুক্তিগত একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ। আপাততি ঐ মামলায় আদালতে স্বস্তি পেলেন দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্থানীয় এক ব্যক্তি দুই অভিনেতার নাম উল্লেখ করে একটি এফআইআর করেছিলেন। ঐব্যক্তির অভিযোগ, তার কেনা গাড়িতে বেশ কিছু সমস্যা ছিল। যে গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ ও দীপিকা। তাদের দেখেই নাকি ঐ ব্র্যান্ডের গাড়ি কিনতে চেয়েছিলেন ঐব্যক্তি। চলতি মাসের শুরুতে দায়ের করা এফআইআর-এ ঐব্যক্তি দুই অভিনেতা এবং আরও ৬ জনের বিরুদ্ধে ‘ক্রেতাদের বিভ্রান্ত করার’ অভিযোগ করেন।