আর্কাইভ
লগইন
হোম
চকরিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চকরিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজারে ফুটবলার মেসুত ওজিল ও এরদোগান পুত্র নেকমেদ্দিন বিলাল
কক্সবাজারে ফুটবলার মেসুত ওজিল ও এরদোগান পুত্র নেকমেদ্দিন বিলাল
2 দিন আগে
কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোগান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোগানের নেতৃত্বে প্রতিনিধিদলটি একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তাদের সঙ্গে আছে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এই সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
মাদারীপুরের ডাসারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
2 দিন আগে
মাদারীপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তঃত ২০ জন। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি বাস। পথে ম্যালকাই এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গেলে ঐ বাসটির সঙ্গে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি বাসের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হন দুই বাসের অন্তঃত ২০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সুইজারল্যান্ডে আল্পস পর্বতমালা অঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
সুইজারল্যান্ডে আল্পস পর্বতমালা অঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
4 দিন আগে
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় শহর গপেনস্টাইনের কাছে ১,২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তঃত ৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ও বার্তাসংস্থা এএফপি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বিশাল তুষারধস রেললাইন অতিক্রম করেছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঐ অঞ্চলে তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে (লেভেল-৪) রয়েছে। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত
6 দিন আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- কালিহাতীর গোহালিয়াবাড়ি গ্রামের শরিফ (৪১) এবং একই গ্রামের ভ্যানচালক আমির আলি (৪০)। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মাইক্রোবাস যমুনা সেতু থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এই সময় একটি ভ্যান সড়ক পারাপারের সময় প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।