আর্কাইভ
লগইন
হোম
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৯ যাত্রী আহত
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ডিএবি পেট্রলপাম্পের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সিমেন্ট কোম্পানির মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির বাস পেছন থেকে ধাক্কা দেয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৯ যাত্রী আহত
দ্য নিউজ ডেস্ক
জুলাই ১৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যু
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যু
19 ঘন্টা আগে
বাগেরহাটে অটোরিকশা-মোটরসাইকেল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৪ এপ্রিল) বিকালে সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনিম আল হাসান (২৮) ষাটগম্বুজ ইউনিয়নের বাসিন্দা মোজাম শেখের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, মনিম আল হাসান মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাদামতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল এসেছে
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল এসেছে
19 ঘন্টা আগে
মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ। গতকাল শনিবার (০৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি গত শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪,০০০ টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫-৬ হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস (লাইটারিং) করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত দুই দফা অপারেশন প্রয়োজন।
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ লাশ উদ্ধার
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ লাশ উদ্ধার
1 দিন আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৪ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে এই খবর পাওয়া যায়। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফাইটার পিংকি রায়। এখন ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করছে। পিংকি রায় জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। এর পূর্বে দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।