আর্কাইভ
লগইন
হোম
ফায়ার সার্ভিস
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৪ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে এই খবর পাওয়া যায়। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফাইটার পিংকি রায়। এখন ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করছে। পিংকি রায় জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। এর পূর্বে দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
2026-04-04
আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে: বেবিচক চেয়ারম্যান
আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে: বেবিচক চেয়ারম্যান
2025-10-21
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় লাগা ভয়াবহ আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ধারণার কথা জানান। মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ১৮ অক্টোবর আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমপোর্ট কার্গো টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে আমরা টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমাদের অভ্যন্তরীণ ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয় ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে। আগুনটা খুবই ভয়াবহ ছিল। তারপর আল্লাহর কাছে শুকরিয়া কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।