আর্কাইভ
লগইন
হোম
নেইমার
নেইমারকে যোগ্যতা প্রমাণ করতে দুই মাস সময় দিয়েছেন আনচেলত্তি
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে সবশেষ দুই ম্যাচের দলে রাখেননি, যা নিয়ে জল্পনা শুরু হয়—হয়তো নেইমারের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তবে কোচ এখনো সেই সম্ভাবনা খোলা রেখেছেন। আগামী মে মাসের মাঝামাঝি ব্রাজিল তাদের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। আনচেলত্তি জানিয়েছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে আগামী দুই মাসের মধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে কোচের অবস্থান স্পষ্ট—সম্পূর্ণ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও ফিটনেসের ঘাটতির কারণে তিনি দলে জায়গা পাননি।
1 দিন আগে
‘নেইমারের প্রকল্প ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত’: সান্তোস প্রেসিডেন্ট
‘নেইমারের প্রকল্প ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত’: সান্তোস প্রেসিডেন্ট
2025-11-04
অন্তঃত আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত নেইমারকে সান্তোসে রাখতে চান ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো পিরিলো তেক্সেইরা। তবে তিনি স্বীকার করেছেন, চুক্তি নবায়নের বিষয়টি নির্ভর করছে আর্থিক সক্ষমতার ওপর। ব্রাজিলিয়ান সুপারস্টার বর্তমানে লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন। তার বর্তমান চুক্তি শেষ হবে ডিসেম্বরেই। এরপর তিনি অন্য ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি তার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে, যেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনা তৈরি হয়েছে।
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
2025-08-27
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি ব্রাজিলের নেইমারের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে কঠোর অনুশীলনের ছবি দিয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্যাখ্যা দিয়েছেন, নেইমারের ছোটখাটো সমস্যা আছে, সেটি কাটিয়ে ওঠার পরই তিনি ফিরতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ভিন্ন সুর শোনালেন সাবেক পিএসজি তারকা। জিমে কেটলবেল হাতে ছবি পোস্ট করে লিখলেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর লক্ষ্য পূরণের চেষ্টায়। লক্ষ্য পূরণ না হলেও যারা চেষ্টা করে আর বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু হলেও অর্জন করে।’