আর্কাইভ
লগইন
হোম
রাঙামাটি
গুণী মানুষদের সামনে আনা রাষ্ট্রের দায়িত্ব: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গুণী মানুষদের সামনে আনা, সম্মানিত করা এবং তাদের অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, কবি সাহিত্যিক মাহমুদ হাসান ছিলেন এমনই একজন মানুষ, যিনি রাজনীতি, সাহিত্য, কবিতা, সাংবাদিকতা ও গবেষণায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে লেখক,গবেষক সাহিত্য পরিষদ আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন দুদু বলেন, মাহমুদ হাসান একসময় রাঙামাটি জেলা কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে ছিলেন, কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন।
6 দিন আগে
ফুটবলার ঋতুপর্ণার গ্রামে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ফুটবলার ঋতুপর্ণার গ্রামে বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
2025-08-10
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেবে। গতকাল শনিবার (০৯ আগস্ট) বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য জমি পেয়েছিলেন এই ফুটবলার। তবে সেখানে এখনো বাড়ি নির্মাণ করতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে গত বছর সামাজিক মাধ্যমে আক্ষেপ করেছিলেন এই কৃতি ফুটবলার।
সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে
সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে
2025-08-06
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়কে জমে থাকা পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ির সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। দুই দিন বন্ধ থাকার পর আজ বুধবার (০৬ আগস্ট) দুপুর থেকে যান চলাচল শুরু হয়। সাজেকের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। খাগড়াছড়ি সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, গত সোমবার (০৫ আগস্ট) খাগড়াছড়ি থেকে সাজেকগামী পরিবহন ও জিপ মিলে প্রায় ২০টি গাড়ি দুপুর ২টার দিকে খাগড়াছড়িতে পৌঁছেছে। একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ১০টি গাড়ি পর্যটক নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেয়।