আর্কাইভ
লগইন
হোম
বাছাইপর্বে
হামজা–শমিতকে নিয়ে স্কোয়াড ঘোষণা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের
ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে দল ছোট করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ৬ জন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্প করে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে ছিলেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি সরাসরি ভিয়েতনামের হ্যানয়ে দলের সঙ্গে যোগ দেবেন। চূড়ান্ত দল থেকে বাদ পড়া ৬ জন হলেন- গোলরক্ষক ইশাক আকন্দ, ডিফেন্ডার ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
2026-03-20
বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট ২৪ মিনিটেই শেষ
বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট ২৪ মিনিটেই শেষ
2025-09-28
আগামী ০৯ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আজ অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ২৪ মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আজ বাফুফে ভবনে টিকিট বিক্রি নিয়ে কথা বলেন তিনি। আগের ম্যাচে টিকিট বিক্রি হতে কিছুটা সময় লেগেছিল। তবে এবার ঘোষণা দেওয়ার পরই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় টিকিট। তাজওয়ার বলেন, ‘সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস দুই জায়গা মিলিয়ে প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। সময় লেগেছে সর্বোচ্চ ২৬ মিনিট বা প্রায় আধা ঘণ্টা।’ প্রশ্ন উঠেছিল এভাবে দ্রুত টিকিট বিক্রি হওয়ায় কালোবাজারি বা অন্য কোনো শঙ্কা আছে কিনা? জবাবে তাজওয়ার বলেন, ‘এটা শতভাগ খুশির খবর। টিকিট খুবই স্মুথলি বিক্রি হয়েছে।’
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
2025-08-27
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি ব্রাজিলের নেইমারের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে কঠোর অনুশীলনের ছবি দিয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্যাখ্যা দিয়েছেন, নেইমারের ছোটখাটো সমস্যা আছে, সেটি কাটিয়ে ওঠার পরই তিনি ফিরতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ভিন্ন সুর শোনালেন সাবেক পিএসজি তারকা। জিমে কেটলবেল হাতে ছবি পোস্ট করে লিখলেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর লক্ষ্য পূরণের চেষ্টায়। লক্ষ্য পূরণ না হলেও যারা চেষ্টা করে আর বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু হলেও অর্জন করে।’