আর্কাইভ
লগইন
হোম
ফাইবার
আমাদের প্রতিদিন কলা খাওয়া কতটা উপকারী?
পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল হলো কলা। এটি কাঁচা, পাকা, স্মুদি, পাই, বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়। কলা পুষ্টিগুণে ভরপুর এবং প্রোটিনের উৎসও বটে। তবে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, কলা কি আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়? বিশেষত ডায়াবেটিস রোগীরা কি কলা খেতে পারেন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
2026-02-13
সকালের নাস্তা হওয়া উচিৎ সুষম খাবারসমৃদ্ধ
সকালের নাস্তা হওয়া উচিৎ সুষম খাবারসমৃদ্ধ
2025-10-23
সারাদিনের সুস্থতার জন্য সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই সকালের নাশতা বাদ দেন, কেউবা নাকেমুখে কিছু গুঁজে ছোটেন কাজে। অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করেন। এর কোনোটাই স্বাস্থ্যকর নয়। সকালের নাশতায় এমন খাবার বেছে নিন, যাতে সারাদিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায়, আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও না থাকে। বিশেষজ্ঞরা বলছেন, দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী। তাই এসময় বাইরের খাবার নাশতায় প্রাধান্য না দিয়ে বাড়ির তৈরির খাবারকে প্রাধান্য দিতে হবে। ডায়েটিশিয়ানরা বলছেন, সকালের নাশতা হতে হবে সুষম খাবারে সমৃদ্ধ। শুধু তাই নয়, খাদ্যগ্রহণ করতে হবে ‘পিরামিড রুল’ মেনে। ‘পিরামিড রুল’ অনুযায়ী, দিনের প্রথম খাবার অবশ্যই ভারী হওয়া উচিত। তাই সকালের নাশতায় যেসব খাবার উপকারী হতে পারে ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন থেকে আসুন তা এক নজরে জেনে নিই-
দুপুরে খাবার না খেয়ে বাড়াচ্ছেন বড় বিপদ!
দুপুরে খাবার না খেয়ে বাড়াচ্ছেন বড় বিপদ!
2025-10-09
আমরা যদি প্রতিদিন দুপুরের খাবার সময়মতো না খাই তাহলে আমাদের শরীরে বড় ধরনের ক্ষতি হয়। প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি খাদ্যতালিকায় রাখা উচিত। সময় কম থাকলে স্যুপ, ফল বা স্যান্ডউইচজাতীয় হালকা পুষ্টিকর খাবার খেয়ে নিন। আগে থেকেই দুপুরের খাবার কি খাবেন, তা পরিকল্পনা করে রাখা উচিত। ওজন কমাতে খাবার এড়িয়ে যাওয়া নয়, বরং প্রোটিন কন্ট্রোল ও সঠিক টাইমিং অনুসরণ জরুরি। মনে রাখবেন, নিয়মিত দুপুরের খাবার খাওয়ার অভ্যাস বাদ দেওয়া সাধারণ বিষয় মনে হলেও এটি ধীরে ধীরে শরীরের ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। হজমশক্তি থেকে শুরু করে হৃদযন্ত্র, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রভাবিত হয়। সে জন্য সচেতন হয়ে নিয়মিত স্বাস্থ্যকর উপাদানে দুপুরের খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ কর্মব্যস্ত জীবনে অনেকেই দুপুরের খাবার সময়মতো খেতে পারেন না কিংবা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে থাকেন। আবার অনেকেই ডায়েটের জন্য দুপুরের খাবার খাওয়া থেকে বিরত থাকেন। মাঝে মধ্যে না খেয়ে থাকার কারণে কিছুটা উপকার মিললেও নিয়মিত দুপুরের খাবার বাদ দিলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। নিজেকে ফিট রাখার জন্যও কেউ কেউ নিয়ম করে প্রতিদিনই দুপুরের খাবার বাদ দেন। কিন্তু এভাবে খাবার বাদ দেওয়ার কারণে শরীরের যে ক্ষতি হয়, তা অনেকেই জানেন না। দুপুরে খাবার খাওয়া বাদ দিলে শরীরে যে ক্ষতি হয়, সে ব্যাপারে জেনে নিন।
ফ্যাটি লিভার যে ৫ শাক-সবজিতে প্রতিরোধ করা সম্ভব
ফ্যাটি লিভার যে ৫ শাক-সবজিতে প্রতিরোধ করা সম্ভব
2025-10-04
আমাদের সমাজে বর্তমানে ফ্যাটি লিভার একটি কমন সমস্যা। অনেকটা নীরবেই লিভারকে অকেজো করে দেয় এই অসুখ। অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজনের কারণে অনেকেই ফ্যাটি লিভারে আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার ধরা পড়লে দ্রুত প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর খাবারের সঙ্গে নির্দিষ্ট সবজির মিশ্রণ লিভারের চর্বি জমা কমাতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে। শাক-সবজিতে গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিনের মাধ্যমে লিভারকে রক্ষা করে। এখানে ৫টি শাক ও সবজির কথা বলা হলো, যা কার্যকরভাবে ফ্যাটি লিভার রোগ দূরে রাখতে কাজ করে। দয়া করে মনে রাখবেন যে এগুলো সঠিক খাদ্য, কম চিনি, কম তেল এবং ব্যায়াম বজায় রাখার পাশাপাশি খেতে হবে।