আর্কাইভ
লগইন
হোম
দুধ
রমজান মাসে শিশুদের জন্য পুষ্টিকর খাবার কী হতে পারে?
প্রতিবছর পবিত্র রমজান মাস এলেই অনেক শিশুই বড়দের মতো রোজা রাখার আগ্রহ দেখায়। কিন্তু অনেক সময় দেখা যায়, ছোটবেলা থেকেই অনেক শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলে না। ফলে রোজার সময় তাদের পুষ্টির ঘাটতির আশঙ্কা থাকে। তবে কিছু সহজ ও স্বাস্থ্যকর বিকল্প খাবার দিলে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করা সম্ভব। কারণ তারা সাধারণতঃ বড়দের মতো বেশি পরিমাণ খাবার খেতে পারে না। তাই অল্প খাবারের মধ্যেই পুষ্টি নিশ্চিত করতে কয়েকটি খাবার বিশেষভাবে উপকারী হতে পারে
2026-03-07
আনারস ও দুধ একসঙ্গে খেলে আসলে কি ঘটে?
আনারস ও দুধ একসঙ্গে খেলে আসলে কি ঘটে?
2025-07-30
আমাদের সমাজে আনারস ও দুধ একসঙ্গে খেলে মানুষ মারা যাবে এমন কথা প্রচলিত রয়েছে। অনেকের ধারণা, একসঙ্গে এই দুই জিনিস খেলে বিষক্রিয়া হয়, যা মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। প্রশ্ন হলো এই প্রচলিত কথার পেছনে সত্যি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? নাকি এটা কেবলই পুরনো দিনের ভ্রান্ত ধারণা? চলুন খুঁটিয়ে দেখা যাক দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার বিষয়টি। আনারস ও দুধ একসঙ্গে খাওয়ার বিরুদ্ধে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বহু আগেই। আমাদের সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী, আনারসের সঙ্গে দুধ খেলে তা শরীরে ‘বিষ’ তৈরি করে। এই ‘বিষক্রিয়া’র ফলে পেটে ব্যথা, বমি, এমনকি মৃত্যুও হতে পারে বলে বলা হয়। অনেক বাবা-মা এখনো সন্তানদের এই দুইটা খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন। তবে প্রশ্ন হলো এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি?