ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
শহীদদের স্মরণ, দেশাত্ববোধক গান ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ।
গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কোপেনহেগেনের বেলেরুপে একটি মিলনায়তনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।