আর্কাইভ
লগইন
হোম
হৃদরোগ
যেভাবে রোজায় হার্টের রোগীরা সুস্থ থাকবেন
নিয়মিত রোজা রাখার নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রিত উপবাস ওজন কমাতে সহায়ক হতে পারে এবং ইনসুলিন প্রতিরোধ কমাতেও ভূমিকা রাখে। তবে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন- যাদের হৃদরোগ, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস রয়েছে, তাদের রমজানে বাড়তি সতর্কতা প্রয়োজন। দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা হৃদরোগীদের জন্য জটিলতা তৈরি করতে পারে। চিকিৎসকের মতে, যাদের সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে বা হার্ট সার্জারি হয়েছে, তাদের রোজা না রাখাই ভালো। একইভাবে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা হার্টের ছন্দের সমস্যায় ভোগা রোগীদেরও সতর্ক থাকতে হবে। রমজানে সুস্থ থাকতে হৃদরোগীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ—
2026-02-15
হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, সেই বনশ্রী মারা গেছেন
হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, সেই বনশ্রী মারা গেছেন
2025-09-16
ঢালিউড সিনেমার নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হিট নায়িকা হয়েও বস্তিতে থেকে করুণ জীবন যাপন করেছেন তিনি। অবশেষে সাঙ্গ হলো সেই জীবনের ঘানি টানা। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, চিত্রনায়িকা বনশ্রী বেশকিছু অসুখে ভুগছিলেন, আজ তিনি মারা গেছেন, বাদ আসর তাকে মাদারীপুর দাফন করা হবে। সনি রহমান বলেন, ‘বনশ্রী আপার ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি উনি গত ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যাসহ একাধিক ব্যাধি ছিল। তিনি চলে যাওয়ার আগে অনেক কষ্ট করেছেন। এক সন্তান রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি।’ তিনি জানান, আজ বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে।
ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে ‘নতুন ওষুধ’ সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণে ‘নতুন ওষুধ’ সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
2025-09-08
প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ডায়াবেটিস ও স্থূলতা দুইয়েরই চিকিৎসার জন্য জনপ্রিয় ওজন নিয়ন্ত্রণের ওষুধ ব্যবহারের সুপারিশ করেছে। সংস্থাটি জরুরি ভিত্তিতে উন্নয়নশীল দেশে কমমূল্যের জেনেরিক সংস্করণ সরবরাহের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।  WHO নিশ্চিত করেছে যে, সেমাগ্লুটাইড (বাজারে Ozempic ও Wegovy হিসেবে পরিচিত) এবং টিরজেপাটাইড (Mounjaro নামে বিক্রি হয়)-কে প্রাপ্তবয়স্কদের জন্য তাদের ‘অত্যাবশ্যক ওষুধের তালিকা’তে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই GLP-1 রিসেপ্টর এগোনিস্ট ওষুধগুলো ক্ষুধা কমায় এবং রক্তে সুগারের নিয়ন্ত্রণ উন্নত করে। যদিও এগুলো মূলত ডায়াবেটিসের জন্য তৈরি করা হয়েছিল, ক্লিনিকাল গবেষণা দেখিয়েছে যে, এই ওষুধগুলোও উল্লেখযোগ্য ওজন হ্রাসে সাহায্য করে।