আর্কাইভ
লগইন
হোম
নেইমার
হঠাৎ করে অস্ত্রোপচার করালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
ব্রাজিলিয়ান সুপারস্টার ফরোয়ার্ড নেইমার জুনিয়র নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলার লক্ষ্য সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই লক্ষ্যে পৌঁছাতে তিনি হঠাৎ আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, হঠাৎ করেই হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। কোপা সুদামেরিকানায় কুয়েঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সান্তোসের কোচ কুকা বলেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমার অস্ত্রোপচার করান এবং সে কারণে তিনি অনুশীলনে অংশ নিতে পারেননি। অস্ত্রোপচারের পর সুস্থ হতে কয়েকদিন বিশ্রামেও ছিলেন।
23 ঘন্টা আগে
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
কঠোর পরিশ্রমের ছবি পোস্ট করে হাল না ছাড়ার বার্তা দিলেন নেইমার
2025-08-27
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি ব্রাজিলের নেইমারের। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে কঠোর অনুশীলনের ছবি দিয়ে জানিয়ে দিলেন নিজের মনের কথা। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সর্বশেষ ঘোষিত স্কোয়াডে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্যাখ্যা দিয়েছেন, নেইমারের ছোটখাটো সমস্যা আছে, সেটি কাটিয়ে ওঠার পরই তিনি ফিরতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা ভিন্ন সুর শোনালেন সাবেক পিএসজি তারকা। জিমে কেটলবেল হাতে ছবি পোস্ট করে লিখলেন, ‘সাফল্য আসে ইচ্ছাশক্তি, দৃঢ়তা আর লক্ষ্য পূরণের চেষ্টায়। লক্ষ্য পূরণ না হলেও যারা চেষ্টা করে আর বাধা অতিক্রম করে, তারা অন্তত প্রশংসনীয় কিছু হলেও অর্জন করে।’